সাইবার থানার পুলিশ ভিডিওটি দেখে ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তার অশ্লীল আচরণের সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 October 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় পাশ দিয়ে চলে যাচ্ছে একের পর এক টোটো, বাইক। তাতে কোনও ভ্রুক্ষেপ নেই! বাইকে চেপে চার তরুণী সওয়ার টোটোর পিছু নিয়েছেন এক ব্যক্তি। প্যান্টের চেইন খোলা, গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Burdwan incident viral)।
ঘটনাটি এই রাজ্যেই ঘটেছে, বুধবার বিকেলে, বর্ধমান জেলার বিবেকানন্দ কলেজ মোড় এলাকায়। সাহস দেখিয়ে এই অশ্লীল আচরণের ভিডিও রেকর্ড করেন ওই চার তরুণীর একজন। সেই অভিযোগ সামনে আসায় উত্তাল বর্ধমান।
ভিডিওতে স্পষ্ট, বাইকের ওই ব্যক্তির মুখে মাস্ক, তা দিয়ে যতটা সম্ভব নিজেকে গোপন রাখার চেষ্টা করেছে। শুধু তাই নয় ভীডিওতে এও দেখা যাচ্ছে, তার বাইকের নম্বর প্লেট অসমাপ্ত বা ভাঙা বলে ধরে নেওয়া যেতে পারে। টোটোয় থাকা তরুণীরা অস্বস্তি বোধ করছেন এই ঘটনা ওই ব্যক্তিত বুঝতে অসুবিধা তো হয়ইনি এবং এই ঘটনার প্রমাণ তুলে রাখছেন বুঝতে পেরেও বেড়ে যায় অশ্লীল অঙ্গভঙ্গির পরিমাণ।
টোটোয় থাকা তরুণীরা ক্যামেরাবন্দি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিও পোস্ট করার পর তরুণীরা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম বাবু বিশ্বাস এবং স্থানীয় বাসিন্দা।
সাইবার থানার পুলিশ ভিডিওটি দেখে ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তার অশ্লীল আচরণের সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল।
নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, এত মানুষের মধ্যে কীভাবে কেউ এমন কুকীর্তি করতে পারে? কেউ কেউ বলছেন, ওই ব্যক্তি বিকৃত মানসিকতার, যার কারণে এমন কাণ্ড ঘটিয়েছে।
এ ঘটনায় স্বাভাবিকভাবেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। টোটোয় থাকা চার তরুণীও আতঙ্কিত। পুলিশ জানিয়েছে, বাবুর সঙ্গে তরুণীদের কোনও পরিচিতি বা ঘনিষ্ঠতা ছিল না। এছাড়া, বাবুর এর আগেও এমন ঘটনার অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।