Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ব্রেন হ্যামারেজে মৃত্যু উত্তরপ্রদেশের BLO-র! পরিবারের অভিযোগ, SIR-এর চাপেই প্রাণ গেল শিক্ষকের

লালবাবুর কলেজের প্রিন্সিপাল সতীশ চন্দ্র আগরওয়ালের দাবি, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির (SIR Form) কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রচণ্ড চাপের মধ্যে দিয়েই দিন কাটছিলেন তিনি।

ব্রেন হ্যামারেজে মৃত্যু উত্তরপ্রদেশের BLO-র! পরিবারের অভিযোগ, SIR-এর চাপেই প্রাণ গেল শিক্ষকের

উত্তরপ্রদেশে বিএলও-র মৃত্যু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 December 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) কাজের চাপে আরও এক বিএলও-র মৃত্যুর অভিযোগ। উত্তরপ্রদেশের নেহরু নগরে তাঁর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে (Uttar Pradesh BLO Death)। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।

মোদী সায়েন্স অ্যান্ড কমার্স ইন্টার কলেজের শিক্ষক ছিলেন লাল মোহন সিং (Lal Mohan Singh Death)। শহিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিএলও (UP BLO) হিসেবে কাজ করছিলেন তিনি। জানা গেছে, শনিবার নিজের বাড়িতেই ব্রেন হ্যামারেজে মৃত্যু হয়েছে তাঁর। তবে পরিবারের অভিযোগ, এসআইআর-এর কাজের অত্যধিক চাপেই মৃত্যু হয়েছে তাঁর।

লালবাবুর কলেজের প্রিন্সিপাল সতীশ চন্দ্র আগরওয়ালের দাবি, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির (SIR Form) কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রচণ্ড চাপের মধ্যে দিয়েই দিন কাটছিলেন তিনি। এমনকি প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যেকোনও উপায়ে তাঁকে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে।

মোদীনগরের এসিপি অমিত সাক্সেনা জানিয়েছেন, 'গত শুক্রবার ব্রেন হ্যামারেজে মৃত্যু হয়েছে লাল মোহন সিংয়ের। তবে জেলাশাসক বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।'

এটাই প্রথম ঘটনা নয়। নভেম্বরের শুরু থেকে SIR-এর কাজ শুরু হওয়ার পর উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত একাধিক বিএলও এবং ফিল্ড কর্মীর মৃত্যু, অসুস্থতা এবং আত্মহত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ, অতিরিক্ত কাজ, পর্যাপ্ত কর্মীর অভাব, বিশ্রামের সময় নেই, উপর মহল থেকে কড়া নির্দেশ, সব মিলিয়ে চাপ অসহনীয় হয়ে উঠছে।


```