Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হাথরাসের পদপিষ্টের ঘটনার মূল কারণ সামনে এল, সুপ্রিম কোর্টেও দায়ের মামলা

জানা গেছিল, ওই অনুষ্ঠানে ৮০,০০০ মানুষের ভিড় হওয়ার অনুমান করা হয়েছিল। কিন্তু পরে সেই সংখ্যা প্রায় ২ লক্ষ হয়ে যায়।

হাথরাসের পদপিষ্টের ঘটনার মূল কারণ সামনে এল, সুপ্রিম কোর্টেও দায়ের মামলা

হাথরাসের সেই দুর্ঘটনাস্থল

শেষ আপডেট: 9 July 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার ডাকে সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অন্তত ২ লক্ষ মানুষ। এরপরই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় উত্তরপ্রদেশের হাথরাসে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২১ জনের। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিলেন। অন্যদিকে পুলিশের বিশেষ টিম এই বিষয়ের তদন্ত করছিল। তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে রিপোর্ট দিয়েছে।  

প্রাথমিক পর্যায়ে জানা গেছিল, ওই অনুষ্ঠানে ৮০,০০০ মানুষের ভিড় হওয়ার অনুমান করা হয়েছিল। কিন্তু পরে সেই সংখ্যা প্রায় ২ লক্ষ হয়ে যায়। পুলিশের বিশেষ তদন্তকারী দল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যে রিপোর্ট জমা দিয়েছে তাতে বলা হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে।

এই বিশেষ তদন্তকারী দল দুর্ঘটনার দিন অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যদের সঙ্গে এবং ১৩০ জন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছিল। তারপরই এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তাঁরা অবশ্য এও জানিয়েছে, অতিরিক্ত ভিড়ই পদপিষ্টের ঘটনার একমাত্র কারণ তা নয়। এর পাশাপাশি আরও একাধিক গাফিলতি হয়েছে তবে মাত্রাতিরিক্ত ভিড়ই মূল কারণ।  

দুর্ঘটনার পর থেকেই সেই স্বঘোষিত ধর্মগুরু 'নিখোঁজ'। যদিও ইতিমধ্যে তিনি ভিডিও বার্তা দিয়ে হাথরাসের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, সমাজবিরোধীরা এই কাজ করেছে তবে তিনি প্রার্থনা করছেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। পাশাপাশি পুলিশের সঙ্গে তিনি সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে পাটনা আদালতে একটি মামলা রুজু হয়েছে। সেই প্রেক্ষিতে পুলিশও তদন্ত শুরু করেছে। 

'ভোলে বাবা'র আইনজীবী অবশ্য দাবি করেছেন, তাঁর মক্কেলের অনুষ্ঠানকে বদনাম করতে ষড়যন্ত্র করা হয়েছে! ১০-১২ জন দুষ্কৃতী ভিড়ের মধ্যে বিষাক্ত স্প্রে ছড়িয়ে দিয়েছিল। আর সেই কারণেই ঘটে বিপর্যয়। বিষাক্ত স্প্রের জন্য নিঃশ্বাস নিতে না পেরেই মৃত্যু হয়েছে শতাধিক মানুষের।

এই পরিস্থিতির মধ্যেই আবার হাথরাসের ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে এই ঘটনা তদন্ত হোক এই দাবি তুলে মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টেরই এক আইনজীবী এই মামলা রুজু করেছেন। তিনি চান, পাঁচ সদস্যের এক্সপার্ট কমিটি গঠন করে এই পদপিষ্টের ঘটনার তদন্ত হোক। 


```