Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ফের যোগীরাজ্যে এনকাউন্টার! পুলিশের গুলিতে খতম পাঁচ খুনে অভিযুক্ত, মাথার দাম ৫০ হাজার টাকা

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে নইম।

ফের যোগীরাজ্যে এনকাউন্টার! পুলিশের গুলিতে খতম পাঁচ খুনে অভিযুক্ত, মাথার দাম ৫০ হাজার টাকা

ফাইল ছবি

শেষ আপডেট: 25 January 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: চারদিন কাটতে না কাটতেই ফের এনকাউন্টার যোগীরাজ্যে। পুলিশের গুলিতে খতম তিন রাজ্যের একাধিক খুনের মামলার অভিযুক্ত। শনিবার সকালেই বিষয়টি সামনে এনেছে মীরট পুলিশ। মৃতের নাম নইম বাবা ওরফে জামিল। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশও খুঁজছিল তাঁকে।

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মীরটের লিসারি গেট এলাকায় আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত নইম। খবর পেয়ে তাকে ধরতে গেলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে নইম। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলির লড়াইয়ে আহত হয় নইম। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।

নইমের বিরুদ্ধে মীরটে তার সৎ দাদা, বউদি ও তাঁদের তিন সন্তানকে খুনের অভিযোগ ছিল। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। এছাড়াও দিল্লি ও মহারাষ্ট্রের পুলিশও খুনের মামলায় হন্যে হয়ে খুঁজছিল তাকে। নইমের মাথার দাম রাখা হয়েছিল ৫০ হাজার টাকা।

পুলিশের সন্দেহ, ভোঁতা কোনও বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে পাঁচ জনকে। তবে কী কারণে খুন তা জানা না গেলেও স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের ভাই পরিবার নিয়ে দু’মাস আগেই মেরঠের সুহেল গার্ডেন এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। ওই এলাকাতেই ভাড়াবাড়ির কাছে একটি জমি কিনে বাড়ি তৈরি করছিলেন তিনি। পারিবারিক কোনও বিবাদের কারণে এই খুন কি না, সেটিও খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। ঘটনার পর থেকে পলাতক ছিল নইম। 

মীরট পুলিশ জানিয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় মৃত্যু হয় নইমের। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।


```