Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বৌয়ের সঙ্গে প্রেম করছে বাবা! এমনই সন্দেহে প্রৌঢ়ের গলা কেটে জঙ্গলে ফেলে দিয়ে এল নিজের ছেলে

বেদপাল নামের ওই যুবকের দাবি, বাবা ঈশ্বর, যা রোজগার করতেন দিয়ে দিতেন ছেলের বৌকে।

বৌয়ের সঙ্গে প্রেম করছে বাবা! এমনই সন্দেহে প্রৌঢ়ের গলা কেটে জঙ্গলে ফেলে দিয়ে এল নিজের ছেলে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 24 March 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাবার, সন্দেহের জেরে নিজের বাবার গলা কেটে খুন করলেন যুবক। পরে দেহ ফেলে দিলেন জঙ্গলে। নিজেই অভিযোগ দায়ের করেন পুলিশে। কাঠগড়ায় তোলেন অজ্ঞাত পরিচয় কয়েকজনকে। পরে পুলিশ বুঝতে পেরে ওই যুবককে গ্রেফতার করে। ঘটনা উত্তরপ্রদেশের বাঘপতের।

বেদপাল নামের ওই যুবকের দাবি, বাবা ঈশ্বর, যা রোজগার করতেন দিয়ে দিতেন ছেলের বৌকে। কিন্তু ছেলেকে মানে বেদপালকে কিছুই দিতেন না। সমস্যায় পড়লেও বাবার থেকে কোনও সাহায্য পাননি তিনি। বেদপাল এসব দেখে নিজের স্ত্রীর সঙ্গে বাবার সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। মনে করতেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁরই বাবার সঙ্গে।

কিছুদিন আগে বাবার গলা কেটে খুন করেন বেদপাল। দেহ লোপাটের উদ্দেশে ফেলে দেন জঙ্গলে। যাতে কারও কোনও সন্দেহ না হয়, সেজন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে বুঝতে পারে, বাইরের কারও এই খুনের পিছনে হাত নেই। তখনই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। জানা যায়, আর কেউ নন, এই খুনের পিছনে হাত রয়েছে ঈশ্বরের ছেলের। 

পুলিশ বেদপালকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কথা স্বীকার করেন তিনি। গ্রেফতার করে পুলিশ। 

বাঘপতের অতিরিক্ত পুলিশ সুপার এনপি সিং এবিষয়ে জানিয়েছেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


```