Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ফোন নিয়ে হাতাহাতি পরিবারে, পড়ে গিয়ে মারা গেলেন ব্যক্তি! ছেলের খবর শুনেই শোকে মৃত্যু মায়ের

দীননাথের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছোনোর পরেই তাঁর মা ফুলঝরিয়া দেবী শোক সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই প্রাণ হারান সঙ্গে সঙ্গে।

ফোন নিয়ে হাতাহাতি পরিবারে, পড়ে গিয়ে মারা গেলেন ব্যক্তি! ছেলের খবর শুনেই শোকে মৃত্যু মায়ের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 January 2025 21:35

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন নিয়ে পারিবারিক ঝগড়ার জেরে মারা গেলেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের বালিয়া জেলার এই ঘটনায় মৃত্যুর খবর শুনে, শোক সহ্য করতে না পেরে, মারা গেলেন তাঁর ৯২ বছর বয়সি মা। রবিবারের এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। কাউকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, বালিয়া জেলার বারিয়া থানার অন্তর্গত যোগেন্দ্র গিরি কি মাথিয়া গ্রামে শনিবার রাতে ফোন নিয়ে শুরু হয় এক পারিবারিক বিবাদ। বিবাদ থেকে শুরু হয় হাতাহাতি। সেই সময়েই ৪৫ বছর বয়সি দীননাথ আচমকাই মাটিতে পড়ে যান। তাতেই তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রের খবর, দীননাথের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছোনোর পরেই তাঁর মা ফুলঝরিয়া দেবী শোক সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই প্রাণ হারান সঙ্গে সঙ্গে।

মা-ছেলে দু'জনের দেহই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দীননাথের ভাই দীপনারায়ণ এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফোন নিয়ে পারিবারিক বিবাদ এত বড় পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।


```