Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্রশাসনের হেনস্থা', বিষ খেলেন সাংবাদিক দম্পতি! ভিডিও করে আত্মহত্যার চেষ্টা উত্তরপ্রদেশে

পিলিভিতে এক সাংবাদিক ও তাঁর স্ত্রী বিষপান করেছেন বলে অভিযোগ। প্রতিবেদনে দুর্নীতির খবর প্রকাশের পর প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন তাঁরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

'প্রশাসনের হেনস্থা', বিষ খেলেন সাংবাদিক দম্পতি! ভিডিও করে আত্মহত্যার চেষ্টা উত্তরপ্রদেশে

বিষ খেয়েছেন দম্পতি।

শেষ আপডেট: 30 May 2025 09:58

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের পিলিভিতে খবর করার জেরে প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে বিষ খেলেন এক সাংবাদিক ও তাঁর স্ত্রী। বিষপানের ঠিক আগে তাঁরা একটি ভিডিও করেন, যেখানে স্পষ্টভাবে জেলা প্রশাসনের এক সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) ও এক নগর পঞ্চায়েত চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। বর্তমানে ওই সাংবাদিক ও তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, ওই সাংবাদিকের নাম ইসরার। ভিডিওতে ইসরার অভিযোগ করেন, তিনি তাঁর সংবাদ প্রতিবেদনে পিলিভিত জেলার বিসালপুর অঞ্চলের একটি নাগরিক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ধরেছিলেন। বিশেষ করে তিনি দাবি করেছিলেন, সস্তা ও দুর্বল মানের হলুদ ইট ব্যবহার করা হচ্ছে।

এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই SDM নগেন্দ্র পাণ্ডে ও বরখেরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্যাম বিহারী ভোজপাল তাঁর উপর চাপ দিয়ে হয়রানি শুরু করেন বলে দাবি করেন ইসরার।

ভিডিওতে ইসরার আরও বলেন, ১৯ মে তাঁর নামে একটি মিথ্যা তোলাবাজির মামলা দায়ের করা হয়, যার নেপথ্যে ছিলেন এক ঠিকাদার। এই মামলাটি প্রশাসনের সঙ্গে যোগসাজশে করা হয়েছে বলেও তাঁর দাবি। শুধু তাই নয়, SDM-এর বিরুদ্ধে তাঁর স্ত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগও তোলেন তিনি।

এই মানসিক চাপ ও ক্রমাগত হুমকির জেরেই তাঁরা বিষ খাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে ভিডিওতে বলেন ইসরার।

ইসরারের ভাই জানান, 'দাদার প্রতিবেদন বেরোনোর পর থেকেই তাঁকে লক্ষ্য করে হয়রানি শুরু করেছিল প্রশাসন। ও আর বৌদি বিষ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে। ওদের সাফ জানানো হয়েছিল, এই প্রতিবেদন তুলে না নিলে সমস্যা হবে।'

জেলাশাসকের দHlর জানিয়েছে, 'এক দম্পতি বিষাক্ত পদার্থ সেবন করেছে এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। জেলা মেডিকেল কলেজে দু’জনের চিকিৎসা চলছে।' 

এই ঘটনার জেরে SDM ও নগর পঞ্চায়েত চেয়ারম্যানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় সাংবাদিক মহল ও মানবাধিকার সংগঠনগুলি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছে। সাংবাদিকের পরিবারও পুলিশের কাছে ন্যায়বিচার দাবি করেছে।


```