Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চলন্ত নাগরদোলায় আটকে গেল চুল, উঠে এল খুলির চামড়া, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে কিশোরী

পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চুল কীভাবে আটকাল তাও দেখা হচ্ছে।

চলন্ত নাগরদোলায় আটকে গেল চুল, উঠে এল খুলির চামড়া, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে কিশোরী

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 11 November 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: নাগরদোলায় আটকে গেল কিশোরীর চুল। ঘুরতে ঘুরতে উপড়ে গেল খুলির চামড়া। নাগরদোলা থামা পর্যন্ত খুলির চামড়া ঝুলে রইল রডে। ঘটনা উত্তরপ্রদেশের কনৌজ এলাকার। শনিবার রাতে এই ঘটনার পর ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। 

প্রতিবছরই উত্তরপ্রদেশের মাধোনগরে শ্রী শ্রী ১০০৮ স্বামী নিত্যানন্দ সেবা সমিতির তরফে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। নাগরদোলাও বসে সেখানে। এই নাগরদোলায় উঠেই বিপত্তি হয়। ১৩ বছরের কিশোরীর চুল আটকে যায় তাতে। আশপাশের লোকজন দেখে যতক্ষণে নাগরদোলা থামিয়েছে, ততক্ষণ চুল ও মাথার খুলির চামড়া নাগরদোলাটিরই রডে ঝুলছিল। 

নাগরদোলা থামিয়ে অনুরাধা কাথেরিয়া নামের ও কিশোরীকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অরিতিক্ত রক্তক্ষরণ ততক্ষণে হয়ে গিয়েছে। অবস্থার অবণতি হলে বেসরকারি হাসপাতাল থেকে পিজিআই লখনউয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ভর্তি রয়েছেন তিনি। অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। 

পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চুল কীভাবে আটকাল তাও দেখা হচ্ছে। এদিকে, বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নাগরদোলাগুলি দারুণ ভাল মুহূর্ত উপহার দেয় ঠিকই। কিন্তু এক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। বেল্টে ব্যবস্থা করা। থামার আছে উঠে না দাঁড়ানোর ব্যবস্থা করা ও নজরদারি চালানোর বিষয়গুলি উল্লেখ করেছেন তাঁরা। এছাড়াও চুল ভাল করে বেঁধে ফেলা, গায়ের ওড়না ঠিক মতো রাখা, শাড়ির আঁচল, ফোন, গয়না, এই সব ঠিকভাবে রাখা ও এমনভাবে রাখা যাতে তা আটকে না যায় কোথাও, হারিয়ে না যায় কোথাও। এই বিষয়টি নিশ্চিত করতে হবে। 


```