Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পথকুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলা পুলিশকর্মীর

পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে পিষে দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  

পথকুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলা পুলিশকর্মীর

মহিলা পুলিশকর্মীর মৃত্যু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 August 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: ডিউটি শেষ করে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। একটি পথকুকুরকে রাস্তা পার হতে দেখে তাঁকে বাঁচাতে যান ২৫ বছরের ঋচা সাচান, পেশায় পুলিশের সাব-ইনস্পেক্টর (UP Cop Death)। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি গাড়ি তাঁকে পিষে দেয়। মাথায় হেলমেট থাকলেও গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গেছে, কবি নগর থানা থেকে বাড়ি ফিরছিলেন ঋচা। স্কুটি চালানোর সময় হঠাৎ তাঁর রাস্তার মাঝে একটি কুকুর চলে আসে। তাঁকে বাঁচানোর জন্য পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। 

সেইসময়েই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে পিষে দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  

কানপুরের (Kanpur) বাসিন্দা ঋচা ২০২৩ সালে সাব-ইন্সপেক্টর পদে যোগ দেন। শাস্ত্রী নগর আউট পোস্টের দায়িত্বে ছিলেন তিনি। এর পাশাপাশি, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর তাঁর বিয়ের আয়োজনের পরিকল্পনা চলছিল।

মর্মান্তিক এই দুর্ঘটনার (Road Accident) পর গাজিয়াবাদ পুলিশ লাইনে ঋচাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। শেষকৃত্যের জন্য মৃতদেহ কানপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। 


```