Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমরনাথ যাত্রা শুরুর ৩ দিন আগে জঙ্গি কার্যকলাপ কাশ্মীরে! কিস্তওয়ারে শুরু গুলির লড়াই

সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। অন্তত তিন জঙ্গিকে ঘিরে ফেলেছেন আধিকারিকরা।

অমরনাথ যাত্রা শুরুর ৩ দিন আগে জঙ্গি কার্যকলাপ কাশ্মীরে! কিস্তওয়ারে শুরু গুলির লড়াই

ফাইল ছবি

শেষ আপডেট: 2 July 2025 22:32

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে শুরু হল জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালানোর সময় সংঘর্ষ শুরু হয়। একাধিক জঙ্গি চাত্রু এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। অন্তত তিন জঙ্গিকে ঘিরে ফেলেছেন আধিকারিকরা।

উল্লেখ্য, এই চাত্রু অঞ্চলেই গত ২২ মে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন এক ভারতীয় জওয়ান। গত এক বছরে কিস্তওয়ার এলাকায় বেশ কয়েকটি বড়সড় এনকাউন্টার হয়েছে। যেসব জঙ্গিরা ওই অঞ্চলে আত্মগোপন করে রয়েছে, তারা পাহাড়ি জঙ্গলে লড়াইয়ে অত্যন্ত পারদর্শী বলেই মনে করছে গোয়েন্দা বিভাগ। সেনা ও সাধারণ নাগরিকদের উপর একাধিক হামলার সঙ্গে এদের যোগ রয়েছে বলে অনুমান।

রবিবার থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা তাই কাশ্মীর ও জম্মুর বিভিন্ন এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

সূত্রের খবর, অমরনাথ যাত্রাকে টার্গেট করতে পারে জঙ্গিরা, এমন আশঙ্কায় শুধুমাত্র কাশ্মীরে মোতায়েন করা হয়েছে প্রায় ৬০০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও, পহেলগাম ও বালতালের দু’টি যাত্রা পথজুড়ে কড়া নিরাপত্তা রয়েছেয

এ বছর বিশেষ সতর্কতার কারণে যাত্রাপথে হেলিকপ্টার পরিষেবা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। উভয় রুটকে 'নো-ফ্লাই জোন' হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের উদ্দেশে পুলিশ কড়া নির্দেশিকা জারি করেছে। যাঁরা নিজেদের গাড়িতে যাচ্ছেন, তাঁদের নির্ধারিত কনভয়ের সঙ্গেই চলার নির্দেশ দিয়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে চাত্রুতে সংঘর্ষ শুরু হওয়ায় উদ্বেগ বাড়ছে সেনা ও গোয়েন্দা মহলে। প্রশাসনের আশঙ্কা, অমরনাথ যাত্রা ঘিরে আরও হামলার ছক কষতে পারে লুকিয়ে থাকা জঙ্গিরা। জারি রয়েছে তল্লাশি অভিযান।


```