Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Union Budget 2025-26: আয়করে ছাড়, ২০ লক্ষ পর্যন্ত আয়ে কর কাঠামো ২৫ শতাংশ হওয়ার আশা

এবারের প্রস্তাবিত বাজেটে সরকার আয়কর কাঠামোয় দুটি পথ নিতে পারে।

Union Budget 2025-26: আয়করে ছাড়, ২০ লক্ষ পর্যন্ত আয়ে কর কাঠামো ২৫ শতাংশ হওয়ার আশা

ফাইল ছবি

শেষ আপডেট: 22 January 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী ৮ ফেব্রুয়ারি আয়কর কাঠামোয় উল্লেখযোগ্য বদল আনতে চলেছেন। টানা ৮ বার কেন্দ্রীয় বাজেট পেশ করে এবারই তিনি দেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড করতে চলেছেন। বেতনভুক আয়করদাতাদের এবার বার্ষিক ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বেশ কিছু ছাড় ঘোষণা করতে পারেন।

এবারের প্রস্তাবিত বাজেটে সরকার আয়কর কাঠামোয় দুটি পথ নিতে পারে। প্রথমত, বার্ষিক ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব। দ্বিতীয় রাস্তাটি হল ১৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ কর ধার্য করা। বর্তমানে ১৫ লক্ষ টাকা আয়ের উপরে ৩০ শতাংশ হারে কর ধার্য করা হয়।

২০১৯ সালে এনডিএ সরকার গঠনের পর থেকে অর্থমন্ত্রী পদে রয়েছে নির্মলা। ২০১৯-২০ অর্থবর্ষে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন সীতারামন। গতবছর সীতারামন প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের টানা ৬ বার বাজেট পেশের রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছিলেন। জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধীর জমানায় মোরারজি অর্থমন্ত্রী ছিলেন। পরে ১৯৭৭ সালে জনতা সরকারের প্রধানমন্ত্রী হন।

দেশের বিভিন্ন অর্থনীতিবিদ ও শিল্পোদ্যোগীদের মতে, দেশে বর্তমানে শহরাঞ্চলের উপভোক্তা চাহিদা দিনদিন কমছে। মানুষ জিনিসপত্র, ফ্ল্যাট-গাড়ি-বাড়ি কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে। তার মূলত কারণ অন্যান্য আবশ্যিক প্রয়োজনীয়তার চাহিদা ও খরচ অত্যন্ত পরিমাণে কমেছে। তার ফলে ভোগ্যপণ্যসহ উৎপাদনশীল ব্যবসার অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় বাজারে পুঁজিকৃত টাকা ছাড়তে মধ্যবিত্ত তথা বেতনভুক আয়করদাতাদের কেনাকাটা উৎসাহ দান জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও সীতারামনের চেষ্টা থাকবে বেসরকারি মূলধনী ব্যয়কে উৎসাহ দেওয়া। এমনকী প্রথম ফ্ল্যাট-বাড়ি ক্রেতাদের জন্য সুখবর দিতে পারেন অর্থমন্ত্রী। ফ্ল্যাট-বাড়ি কেনার ঋণের সুদে ছাড় ঘোষণা করে ইমারতি ব্যবসাকে চাঙ্গা করতে পারলে বাজারে নগদের জোগান বাড়বে। অনা্বাসী ভারতীয়দের জন্য বেশ কিছু সুবিধা ঘোষণা করতে পারেন মোদী সরকারের অর্থমন্ত্রী। সকলেই তাকিয়ে রয়েছেন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের দিকে। পুরনো কর জমানায় ৫০,০০০ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে, নতুন কর জমানায় করদাতারা ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের যোগ্য। এবার নতুন কর জমানায় তার পরিমাণ বাড়ার আশায় রয়েছেন অনেকেই।


```