Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিল্লি ভোটের মুখে কেন্দ্রের উন্নয়নের খতিয়ান রাষ্ট্রপতির ভাষণে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাকুম্ভে মৃতদের পরিবারবর্গের প্রতি শোক ও শ্রদ্ধা প্রদর্শন করে তাঁর বক্তব্য শুরু করেন।

দিল্লি ভোটের মুখে কেন্দ্রের উন্নয়নের খতিয়ান রাষ্ট্রপতির ভাষণে

শুক্রবার সংসদে যৌথ সভায় ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শেষ আপডেট: 31 January 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: সরকারের লাগাতার চেষ্টায় ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। শুক্রবার বাজেট অধিবেশনের আগে এই দাবি করলেন রাষ্ট্রপতি। এদিন সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাকুম্ভে মৃতদের পরিবারবর্গের প্রতি শোক ও শ্রদ্ধা প্রদর্শন করে তাঁর বক্তব্য শুরু করেন। দিল্লি বিধানসভার মতো দেশের এক অতি গুরুত্বপূর্ণ নির্বাচনের ঠিক কয়েকদিন আগে কেন্দ্রের উন্নয়নের খতিয়ান ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আমার সরকার আগের তুলনায় তিনগুণ গতিতে কাজ করছে। এই সরকার মধ্যবিত্ত শ্রেণির নিজের বাড়ি সম্পূর্ণ করার স্বপ্ন পূরণ করতে দায়বদ্ধ। সংবিধান কার্যকরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রূপকার বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মুর্মু।

নারী, যুবসমাজ সহ সমাজের সামগ্রিক উন্নতিতে সরকারের ভূমিকার কথা তুলে ধরা সহ মুর্মু আরও বলেন, আমার সরকার দেশ ক্রমবর্ধমান সাইবার দুর্নীতি দমনে কাজ করে চলেছে। এ যুগে সাইবার অপরাধ ও ডিপফেক একটি বিরাট সামাজিক, আর্থিক এবং নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ। আমার সরকার ইন্ডিয়া এআই মিশন শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার পৃথিবীতে এটাও ভারতের এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রাষ্ট্রপতির মতে, আমাদের দেশের যুবসমাজ সব ক্ষেত্রকে গৌরবে উজ্জ্বল করে তুলেছে। স্টার্টআপ থেকে ক্রীড়া এমনকী মহাকাশেও তারা সাফল্যের অবদান রেখেছে। মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে রাষ্ট্রপতি বলেন, আজ অনেকগুলি বন্দে ভারত, অমৃত ভারত এবং নমো ভারত চলাচল করছে। গত ৬ মাসে ১৭টি নতুন বন্দে ভারত ট্রেন এবং একটি নমো ভারত চালু করা হয়েছে। সরকার অতি দ্রুততার সঙ্গে এক দেশ, এক ভোটের লক্ষ্য এবং ওয়াকফ সংশোধনী বিল পাশের দিকে এগোচ্ছে। 

সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য, এই প্রকল্পে ৬ কোটি প্রবীণ নাগরিক চিকিৎসা বিমা পাবেন। এছাড়াও সরকার গত ৬ মাসে ভবিষ্যৎ পরিকাঠামোয় রেকর্ড পরিমাণ বিনিয়োগ করেছে। আমি খুব খুশি যে, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলপথ যোগাযোগ সম্পূর্ণ হয়েছে। এখন দেশ দক্ষিণের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রেলপথে যুক্ত হয়ে গিয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেলসেতু তৈরি হয়েছে চন্দ্রভাগা নদীর উপর।


```