Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দাউদ-ঘনিষ্ঠ মাফিয়া ছোটা রাজন তিহাড় জেলে অসুস্থ, ভর্তি করা হল হাসপাতালে

এক সময় দাউদ ইব্রাহিমের অতি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছোটা রাজন ২০০১ সালের জয়া শেঠি খুনের মামলায় ২০২৪ সালে সাজা পায়।

দাউদ-ঘনিষ্ঠ মাফিয়া ছোটা রাজন তিহাড় জেলে অসুস্থ, ভর্তি করা হল হাসপাতালে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 10 January 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ একদা দাউদ ঘনিষ্ট আন্ডার ওয়ার্ল্ড ডন ছোটা রাজন। তিহাড় জেলে বন্দি রাজনকে শুক্রবার ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। সূত্রের খবর, তার সাইনাসের সমস্যা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হতে পারে। 

এক সময় দাউদ ইব্রাহিমের অতি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছোটা রাজন ২০০১ সালের জয়া শেঠি খুনের মামলায় ২০২৪ সালে সাজা পায়। তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। তবে, কয়েক মাস আগে, অক্টোবরে বম্বে হাইকোর্ট মামলাটিতে রাজনকে জামিন দেয় এবং তার যাবজ্জীবন দণ্ড স্থগিত হয়। 

তবে রাজন স্বস্তি পায়নি। মেলেনি মুক্তিও। ২০১১ সালে সাংবাদিক জে ডে-কে হত্যার জন্য ২০১৮-তে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সে জন্যই তিহাড়ে ছিল সে। 

রাজন প্রায় ৩০ বছরেরও বেশি সময় পলাতক থাকার পর ২০১৫ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার পুলিশের হাতে ধরা পড়ে। পরে বালি থেকে ফেরানো হয় দেশে।


```