Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দেশের ব্যাঙ্কে দাবিহীন ৪২ হাজার ২৭০ কোটি! কারা পাবেন ওই টাকা? জানাল অর্থমন্ত্রক

৪২ হাজার ২৭০ কোটি টাকা! দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পড়ে রয়েছে বিপুল পরিমাণ এই টাকা। অথচ নেই কোনও দাবিদার!

দেশের ব্যাঙ্কে দাবিহীন ৪২ হাজার ২৭০ কোটি! কারা পাবেন ওই টাকা? জানাল অর্থমন্ত্রক

শেষ আপডেট: 25 December 2023 13:13

দ্য ওয়াল ব্যুরো: ৪২ হাজার ২৭০ কোটি টাকা! দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পড়ে রয়েছে বিপুল পরিমাণ এই টাকা। অথচ নেই কোনও দাবিদার!

সম্প্রতি সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থ দফতরের প্রতিমন্ত্রী ভগবত কে করাদের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সূত্রে খবর, এক দশক বা তার বেশি সময় ধরে কোনও অ্যাকাউন্ট নিস্ক্রিয় হয়ে পড়ে থাকলে সংশ্লিষ্ট গ্রাহককে তলব করা হয়। তলবে সাড়া না দিলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটিকে দাবিদারহীন হিসেবে চিহ্নিত করে রিজার্ভ ব্যাঙ্কের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হয়।

জানা গেছে, ২০২২ সালে দেশের বিভিন্ন ব্যাঙ্কে জমা থাকা দাবিহীন অর্থের পরিমাণ ছিল ৩২ হাজার ৯৩৪ কোটি টাকা। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত দাবিহীন ওই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ২৭২ কোটি টাকা। অর্থাৎ শেষ এক বছরে ব্যাঙ্কে দাবিহীন জমা অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ।

গত ১৯ ডিসেম্বর সংসদের অধিবেশনে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভগবত কে করাদ ব্যাঙ্কে জমা দাবিদারহীন অর্থের পরিমাণ জানিয়ে বলেন, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কোন ব্যাঙ্কে এই ধরনের কত অ্যাকাউন্ট রয়েছে তার তালিকা চেয়ে পাঠিয়েছে আরবিআই।

কারা পাবেন দাবিদারহীন ওই টাকা? অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইনসম্মতভাবে অ্যাকাউন্টের মালিকের উত্তরসূরির হাতে তুলে দেওয়া হবে জমা থাকা টাকা। তবে এক্ষেত্রে অ্যাকাউন্টের মালিকের উত্তরসূরিকে যাবতীয় প্রমাণ দেখাতে হবে।


```