Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কামরার দরজা না খোলায় বিপত্তি! উঠতে না পেরে প্রয়াগরাজগামী স্পেশ্যাল ট্রেনে ভাঙচুর যাত্রীদের

জিআরপি সূত্রে খবর, এদিন যোগীরাজ্যের ওই স্টেশনে প্রায় ৩০০ জন পুণ্যার্থী ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিলেন।

কামরার দরজা না খোলায় বিপত্তি! উঠতে না পেরে প্রয়াগরাজগামী স্পেশ্যাল ট্রেনে ভাঙচুর যাত্রীদের

গুরু গোরক্ষনাথ ধাম রেলওয়ে স্টেশনে ধুন্ধুমার

শেষ আপডেট: 16 February 2025 22:21

দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আয়ত্তে আসা তো দূর, উল্টে আরও খারাপ হচ্ছে। শনিবারই মহাকুম্ভে যাওয়ার ট্রেন ধরতে গিয়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অশান্তি ছড়িয়ে পড়ল উত্তরপ্রদেশের গুরু গোরক্ষনাথ ধাম রেলওয়ে স্টেশনে।

রবিবার রেলের তরফে অভিযোগ জানান হয়েছে, মহাকুম্ভের জন্য চালানো বিশেষ দু'টি ট্রেনে ভাঙচুর করেন যাত্রীরা। মূলত দরজা বন্ধ থাকায় ট্রেনে উঠতে না পেরেই ক্ষেপে যান তাঁরা।

জানা গিয়েছে, রবিবার ভোররাত ১টা ১৫ নাগাদ যখন ০৪২৫৫ লখনউ থেকে প্রয়াগরাজগামী কুম্ভ স্পেশ্যাল ট্রেন স্টেশনে ঢুকতেই দেখা যায় ট্রেনের প্রায় সব কামরারই দরজা বন্ধ। তারপরই রাগে কোচে ভাঙচুর চালান বিক্ষুব্ধ যাত্রীরা। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।  

জিআরপি সূত্রে খবর, এদিন যোগীরাজ্যের ওই স্টেশনে প্রায় ৩০০ জন পুণ্যার্থী ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। তবে, ভিতরে থাকা যাত্রীরা দরজা বন্ধ করে রেখেছিলেন বলে অভিযোগ, যার জেরে নতুন কেউ ট্রেনে উঠতে পারেননি।

এরপরই ক্ষুব্ধ হয়ে দুটি স্পেশ্যাল ট্রেনের প্রায় বারোটি জানালা ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনায় ট্রেনের ভিতরে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন এবং একটি মামলাও দায়ের হয়েছে। 

লখনউয়ের পুলিশ সুপার (জিআরপি) প্রশান্ত ভার্মা বলেন, দোষীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ভাঙচুরের জন্য দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে কড়া শাস্তি দিতে হবে।


```