Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা

গত ১৫ মে ব্রিটেনের এই বিমান নিরাপত্তা সংস্থা একটি নির্দেশিকা জারি করে বোয়িং-এর পাঁচটি মডেলের (যার মধ্যে ৭৮৭ ড্রিমলাইনারও রয়েছে) বিষয়ে বিমান সংস্থাগুলিকে প্রতিদিন জ্বালানি শাট-অফ ভাল্‌ভের অবস্থা পরীক্ষা করার নির্দেশ দেয়।

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা

বোয়িং বিমান

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 July 2025 08:48

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭-৮ বিমানটি আমদাবাদ (Ahmedabad Plane Crash) থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ার মাত্র চার সপ্তাহ আগে, বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ (ফুয়েল কন্ট্রোল সুইচ) নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের সিভিল অ্যাভিয়েশন অথরিটি (CAA)।

গত ১৫ মে ব্রিটেনের এই বিমান নিরাপত্তা সংস্থা একটি নির্দেশিকা জারি করে বোয়িং-এর পাঁচটি মডেলের (যার মধ্যে ৭৮৭ ড্রিমলাইনারও রয়েছে) বিষয়ে বিমান সংস্থাগুলিকে প্রতিদিন জ্বালানি শাট-অফ ভাল্‌ভের অবস্থা পরীক্ষা করার নির্দেশ দেয়। তারা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এর একটি এয়ারওয়ার্থিনেস ডিরেকটিভ (AD) অনুযায়ী, ফুয়েল শাট-অফ ভাল্‌ভ অ্যাকচুয়েটরগুলোতে সম্ভাব্য ত্রুটির আশঙ্কা রয়েছে।

সিএএ-এর নির্দেশিকায় বলা হয়েছিল, প্রতিটি সংস্থা যেন তাদের বিমানের উপর এডি-র প্রভাব রয়েছে কি না, তা যাচাই করে এবং প্রয়োজনে ভাল্‌ভগুলির পরীক্ষা-নিরীক্ষা, মেরামত বা প্রতিস্থাপন করে। বিশেষত বোয়িং ৭৮৭ মডেলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর করার জোর দেওয়া হয়।

এই বিষয়টি সামনে আসে যখন ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত কমিটি (AAIB) এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে। তাতে জানানো হয়, বিমানটির ওড়ার কিছু পরেই জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণকারী সুইচ হঠাৎ 'কাটঅফ' অবস্থায় চলে যায়, যার ফলে দু'টি ইঞ্জিনই বন্ধ হয়ে পড়ে।


```