Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অস্বচ্ছতার অভিযোগ! নিট-বিতর্কের মধ্যেই ইউজিসি নেট বাতিল, তদন্তে সিবিআই

ন্যাশেনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার, ১৮ জুন ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল।

অস্বচ্ছতার অভিযোগ! নিট-বিতর্কের মধ্যেই ইউজিসি নেট বাতিল, তদন্তে সিবিআই

ইউজিসি নেট বাতিল

শেষ আপডেট: 19 June 2024 23:09

দ্য ওয়াল ব্যুরো: নিট নিয়ে চরম বিতর্কের মধ্যে এবার ইউজিসি-নেট বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। 

ন্যাশেনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার, ১৮ জুন ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল। ৯ লক্ষের ওপর পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। কিন্তু বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়ে দিল, এই পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ ১৮ জুন পরীক্ষা হয়ে তা ১৯ জুন বাতিল হয়ে গেল।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, মঙ্গলবারই ওএমআর সিটে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি বুধবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোরর্ডিনেশন সেন্টারের ন্যাশেনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে জানতে পেয়েছিল ওই পরীক্ষায় কিছু অনিয়ম হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়েছে এই আশঙ্কা করেই তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সংক্রান্ত বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে।

এই পরীক্ষা আপাতত বাতিল হয়েছে। আর যে পরীক্ষা হবেই না, এমনটা নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বলছে, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া তাদের লক্ষ্য। তাই আগামী কিছুদিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে কবে ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। তবে এই সময়ের মধ্যে গোটা ঘটনার তদন্ত করবে সিবিআই। 

প্রসঙ্গত, নিট ইউজি ২০২৪ পরীক্ষায় অনিয়ম এবং ফলপ্রকাশে অস্বচ্ছতার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়া ও অভিভাবকরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট পরীক্ষার নিয়ামক সংস্থা ১৫০০-র বেশি পরীক্ষার্থীকে 'সময় নষ্ট' হওয়ার কারণে গ্রেস মার্কস দিয়েছিল বলে দাবি ওঠে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যাঁদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে।

বিষয়টি নিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী শিবির মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই বিষয়ে কিছু বলছেন না, সেই প্রশ্ন তোলা হয়েছে। নিট ইস্যুতে আক্রমণের ঝাঁজও বাড়াচ্ছে কংগ্রেস শিবির। বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টও বলেছে, যদি নিট-ইউজি ২০২৪ পরীক্ষায় ০.০০১ শতাংশও গাফিলতি থেকে থাকে তাহলে পদক্ষেপ প্রয়োজন। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে স্বীকার করা উচিত।


```