Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিতর্কের মধ্যেই ইউজিসি নেট পরীক্ষার সূচি প্রকাশ করল এনটিএ

ফের ইউজিসি পরীক্ষার  দিনক্ষণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

বিতর্কের মধ্যেই ইউজিসি নেট পরীক্ষার সূচি প্রকাশ করল এনটিএ

শেষ আপডেট: 2 August 2024 21:09

দ্য ওয়াল ব্যুরো: গত ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল। কিন্তু একদিন পরই প্রশ্নফাঁস বিতর্কে সেই পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্র। ফের ইউজিসি পরীক্ষার  দিনক্ষণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

শুক্রবার এনটিএ-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ২১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ইউজিসি নেট পরীক্ষা। চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। কম্পিউটার বা সিবিটির মাধ্যমে নেওয়া হবে এই পরীক্ষা।সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত-ওই দুই পর্বে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা ‘এগজাম সিটি স্লিপ’ নির্ধারিত ওয়েবসাইট থেকে ১০ দিন আগে সংগ্রহ করতে পারবেন।

বাতিল হওয়া ইউজিসি নেট কবে নেওয়া হবে, তা আগেই জানিয়েছিল এনটিএ। এবার পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। ইউজিসি নেটে রয়েছে মোট ৮৩টি বিষয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট ugcnet.nta.nic.in-তে গিয়ে ইউজিসি নেট-এর সময়সূচি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।এনটিএ জানিয়েছে, কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে প্রার্থীদের।

দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং পিএইচডিতে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ইউজিসি নেট। চলতি বছর এই পরীক্ষা ১৮ জুন আয়োজিত হয়েছিল। কিন্তু পরীক্ষার আগে দফায় দফায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। তড়িঘড়ি পদক্ষেপ করে শিক্ষামন্ত্রক। পরীক্ষা হয়ে হলেও পরদিন তা বাতিল করা হয়।


```