Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উদ্ধব চান ভোটের আগে বলা হোক মুখ্যমন্ত্রী কে, নারাজ এনসিপি, কংগ্রেস, ঠকরে পুত্রের অঙ্কটা কী

শিবসেনা (ইউটিবি)-র নেতা উদ্ধব ঠাকরে চান মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী জোট মহাবিকাশ আগাড়ির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হোক।

উদ্ধব চান ভোটের আগে বলা হোক মুখ্যমন্ত্রী কে, নারাজ এনসিপি, কংগ্রেস, ঠকরে পুত্রের অঙ্কটা কী

উদ্ধব ঠাকরে

শেষ আপডেট: 16 August 2024 17:59

দ্য ওয়াল ব্যুরো: শিবসেনা (ইউটিবি)-র নেতা উদ্ধব ঠাকরে চান মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী জোট মহাবিকাশ আগাড়ির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হোক। শুক্রবার মুম্বইয়ে জোটের রাজ্য পর্যায়ের বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। 

কিন্তু এনসিপি নেতা শরদ পাওয়ার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে উদ্ধবের প্রস্তাব খারিজ করে দেন। 

উদ্ধব নিজের প্রস্তাবের ব্যাখ্যা দিতে চাইলেও তাতে সায় দেননি দুই শরিক নেতা। শরদ পাওয়ার ও নানা পাটোলে বলেন, মুখ্যমন্ত্রী মুখ ঘোষণার কথা আসছে কী করে? আমাদের তো কথা হয়েই আছে, মুখ্যমন্ত্রী ঠিক হবে ভোটের পর। তার আগে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। 

সুত্রের খবর, প্রয়াত বাল ঠকরের পুত্র উদ্ধবের প্রস্তাব শুনে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন এনসিপি সুপ্রিমো শরদ। তাঁর মেজাজ বুঝতে পেরে উদ্ধব বলেন, এনসিপি, কংগ্রেস কোনও নাম প্রস্তাব করলেও আমি বিনা শর্তে মেনে নেব। কিন্তু তাতেও অবস্থান থেকে সরেননি পাওয়ার এবং নানা পাটোলে। উদ্ধব তাঁদের আশ্বস্ত করেন, এমন নয় যে তাঁর দল জোটের বড় শরিক বলে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। আসলে মানুষের মধ্যে আস্থা তৈরির জন্য এটা দরকার।

উদ্ধব কেন ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার কথা বলছেন? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, উদ্ধব আসলে কৌশলে নিজের নামটিই জোটের বৈঠকে পাশ করাতে চাইছিলেন। তিনি আসলে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিশানা করতে চান। তাঁর শিবিরের দাবি, বিধায়কেরা দলত্যাগ করলেও তিনি শিব সৈনিকেরা উদ্ধবের পাশে আছে। বাল ঠকরের পুত্রকে মুখ্যমন্ত্রী প্রার্থী করা হলে নির্বাচন জয় সহজ হয়ে যাবে।  এখন দেখার উদ্ধব তাঁর দাবিতে অনড় থাকেন কিনা। তাতে এনসিপি ও কংগ্রেস কী অবস্থান নেয়।


```