Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গিয়েছে, জানালেন উদ্ধব ঠাকরে

মুম্বইয়ে শরিকদের যৌথ সাংবাদিক সম্মেলন

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গিয়েছে, জানালেন উদ্ধব ঠাকরে

শনিবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের যৌথ সাংবাদিক সম্মেলন।

শেষ আপডেট: 18 May 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাছাই করে ফেলেছে। শনিবার একথা জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিন শিবসেনা নেতা তথা ইন্ডিয়া জোট শরিক উদ্ধব বলেন, মোদীজিকে চিন্তা করতে হবে না, কে আমাদের প্রধানমন্ত্রী হবেন। আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মুখ নির্বাচন করে রেখেছি।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাত ধরে ইন্ডিয়া জোটের জন্ম হলেও পরবর্তীতে তিনি আচমকা পালটি খেয়ে যান। কিন্তু, জোট গঠনের শুরু থেকে মোদী সহ তাবড় বিজেপি নেতৃত্ব বিরোধীদের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে উপহাস করে আসছিল। মোদী একাধিক জনসভায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন জোট শরিকদের। এদিন তারই জবাব দিলেন উদ্ধব ঠাকরে।

শনিবার মুম্বইয়ের সান্তাক্রুজ হোটেলে ইন্ডিয়া জোটের একটি যৌথ সাংবাদিক সম্মেলন হয়। প্রসঙ্গত, এদিনই পঞ্চম দফার লোকসভা ভোটের প্রচারের শেষদিন। সাংবাদিক বৈঠকে ঠাকরে ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ার এবং বিরোধী জোটের আরও তিন দলের নেতারা।

সেখানে উদ্ধব বলেন, প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার মতো যোগ্যতাধারী অসংখ্য নেতা রয়েছেন ইন্ডিয়া জোটে। জোট শরিকদের মধ্যে তা নিয়ে আলোচনাও হয়ে গিয়েছে। কিন্তু, এখনই তা প্রকাশ্যে আনতে নারাজ শরিক দলনেতারা। ইন্ডিয়া জোটের প্রাথমিক নজর দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচানো। প্রধানমন্ত্রী মুখ নিয়ে এর বেশি কিছু খোলসা করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ঠাকরের এই মন্তব্যের প্রেক্ষাপট হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমাগত আক্রমণ। মোদীর ভাষায়, ইন্ডিয়া জোট হল একটি ভেঙে যাওয়া সংসার। সেখানে বিভিন্ন নেতা, বিভিন্ন স্লোগান এবং প্রচুর দাবিদার রয়েছেন। সব দলেরই লক্ষ্য প্রধানমন্ত্রীর কুর্সি। এমনকী তিনি এও বলেছেন, হয়তো দেখা যাবে পাঁচ বছরে পাঁচজন প্রধানমন্ত্রী হলেন।

এদিন ঠাকরে সেই উপহাসের জবাবে বলেন, মোদী অবশ্য মেনে নিয়েছেন যে, ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রী পদে অসংখ্য মুখ রয়েছে। কিন্তু, বিজেপিতে উনি ছাড়া কোনও মুখ নেই। এভাবে আর কত বছর বিজেপি ওনাকে সামনে রেখে ক্ষমতা ধরে রাখতে পারবে? আমাদের কাছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অনেকের মধ্যেই আছে। এবার আমরাই সরকার গড়তে চলেছি।

বৈঠকে খাড়্গে কংগ্রেসের ইস্তাহারকে মোদীর ভাষায় মাওবাদী বলার বিরোধিতা করেন। তিনি বলেন, মোদী প্রথমে আমাদের ইস্তাহারকে মুসলিম লিগের ইস্তাহার বলেছিলেন। এখন তিনি একে মাওবাদী বলছেন। উনি আগে ঠিক করুন, আসলে কী বলতে চান তিনি। আগে উনি জবাব দিন, কৃষকদের সহায়ক মূল্য, বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি পালন করেছে তাঁর সরকার? মোদীকে উদ্দেশ করে খাড়্গে বলেন, আপনি চিরকাল সব মানুষকে একসঙ্গে বোকা বানিয়ে রাখতে পারবেন না।


```