Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মহারাষ্ট্রে জোট ভেঙে বেরিয়ে যেতে পারেন উদ্ধব, দলে প্রবল চাপের মুখে বালাসাহেব পুত্র

রাজনীতিতে বিপদ কাটছে না উদ্ধব ঠাকরের।

মহারাষ্ট্রে জোট ভেঙে বেরিয়ে যেতে পারেন উদ্ধব, দলে প্রবল চাপের মুখে বালাসাহেব পুত্র

উদ্ধব ঠাকরে

শেষ আপডেট: 28 November 2024 13:58

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে বিপদ কাটছে না উদ্ধব ঠাকরের। ২০২২-এ শিবসেনা ভেঙে বেরিয়ে গিয়ে একনাথ শিন্ডে প্রমাণ করেছিলেন তিনিই বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরসুরি। গত লোকসভা ভোটে ভাল ফল করে খানিক ঘুরে দাড়িয়েছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের পুত্র। কিন্তু সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভার ভোটে একপ্রকার মুখ থুবড়ে পড়েছে তাঁর দল। এই পরিস্থিতিকে মহা বিকাশ আগাড়ি থেকে বেরিয়ে আসতে দলে প্রবল চাপ তৈরি হয়েছে শিবসেনা (ইউটিবি)-র সভাপতি উদ্ধব ঠাকরের উপর। দলের ২০জন বিধায়কের সিংহভাগই চান আর জোট নয়, বালাসাহেব পুত্র একক শক্তিতে দলকে বড় করে তোলার চেষ্টা করুন। 

দলের চাপ মোকাবিলা করতে না পারলে শেষ পর্যন্ত মহারাষ্ট্রে বিধানসভা ভোটে বিপর্যয়ের জেরে ভেঙে যাবে ‘ইন্ডিয়া’। কংগ্রেস, এনসিপি এবং কয়েকটি আঞ্চলিক ছোট দল জোটে থেকে যাবে। 

বিধানসভা ভোটে গোটা মহা বিকাশ আগাড়ি জোটেরই বড় বিপর্যয় হয়েছে। ২৮৮ আসনের মধ্যে আগাড়ি পেয়েছে মাত্র ৪৬টি আসন। সেখানে একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ৫৭ আসন। উদ্ধবের মতোই মহা ধাক্কা খেয়েছেন শরদ পাওয়ার। দলের প্রতিষ্ঠাতা শরদের তুলনায় মহারাষ্ট্রের এনসিপি সমর্থকেরা বেশি আস্থা রেখেছে ভাইপো অজিত পাওয়ারের উপর। আপাতত মহারাষ্ট্রে দুই কংগ্রেস জোটে থেকে গেলেও হাত ছাড়তে পারেন উদ্ধব। 

যদিও উদ্ধব নিজে এই প্রস্তাবে রাজি নন। সায় নেই তাঁর পুত্র আদিত্য এবং দলের গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের। তাঁরা মনে করেন, জোটে থেকে যাওয়াই ঠিক হবে। কিন্তু উদ্ধব শিবিরের বিধায়কেরা বেঁকে বসেছেন। অবস্থা এমনই যে উদ্ধব তাঁদের কথায় সায় না দিলে অনেকেই শিন্ডের হাত ধরতে পারেন। ফলে উদ্ধব পড়েছেন মহা বিপাকে। তার জেরে মহারাষ্ট্রে ভেঙে যেতে পারে ‘ইন্ডিয়া’।


```