Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কুকুর নিয়ে অশান্তি, বয়স্ক দম্পতিকে সপাটে চড় মহিলার! ভিডিও দেখে দিল্লি হাইকোর্টে মামলা

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বয়স্ক দম্পতির দিকে আঙুল তুলে শাসানি দিচ্ছেন দুই মহিলা।

কুকুর নিয়ে অশান্তি, বয়স্ক দম্পতিকে সপাটে চড় মহিলার! ভিডিও দেখে দিল্লি হাইকোর্টে মামলা

প্রবীণ দম্পতির সঙ্গে মহিলার ঝগড়ার ছবি

শেষ আপডেট: 25 October 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: সাধের কুকুরকে না বেঁধেই সবার মধ্যে ছেড়ে দিয়েছিলেন। আর তা দেখে একটু ভয় পেয়ে প্রতিবাদ করাতেই প্রবীণ দম্পতিকে সপাটে চড় মারার অভিযোগ উঠল দু’ই মহিলার বিরুদ্ধে। নয়ডার একটি হাউজিং কমপ্লেক্সে এমন ঘটনাকে কেন্দ্র করেই হুলস্থূল কাণ্ড।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, বয়স্ক দম্পতির দিকে আঙুল তুলে শাসানি দিচ্ছেন দুই মহিলা। পরে আচমকাই সপাটে চড় কষিয়ে দেন। কমপ্লেক্সের অনান্য বাসিন্দারা বাধা দিলেও অভিযুক্ত মহিলারা শোনেনি বলে অভিযোগ।

সূত্রের খবর, নয়ডার সেক্টর ৭৮ এর হাইড পার্ক সোসাইটিতে সন্ধের দিকে আনান্যদের মতোই হাঁটছিলেন তাঁরা। কিন্তু আচমকাই সেখানে একটি কুকুর দৌড়ে আসে। প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও পরে অভিযোগ জানাতেই সমস্যার শুরু হয়।

কুকুরটিকে বেঁধে কেন নিয়ে আসেননি? এমন প্রশ্ন তুলতেই প্রবীণ দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হতেই দিল্লি হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। রাস্তায় থাকা পশুদের উপর আক্রমণের প্রবণতা রুখতেই এমন পদক্ষেপ।  

গত মাসেই, তিলক নগর এলাকায় পাঁচ মাসের এক শিশু কুকুরের কামড়ে মারা যাওয়ায় শিশুটির মাকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। কুকুরদের প্রতি ভালবাসা অনেকেরই যেমন রয়েছে, তেমন অনেকেই তাদের দেখলে ভয়ও পায়।

ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই বলছেন এটা একেবারেই ঠিক হয়নি। ভয় পেয়েই প্রবীণ দম্পতি কুকুরটিকে বেঁধে আনার কথা বলেছিলেন। তাঁর জন্য এভাবে চড় মারা একেবারে উচিত হয়নি। 


```