Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মদ খেয়ে গাড়ি নিয়ে ফুর্তি, পুণের পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ট্রেনি পাইলটের

দুর্ঘটনার জেরে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে বলে খবর। 

মদ খেয়ে গাড়ি নিয়ে ফুর্তি, পুণের পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ট্রেনি পাইলটের

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

শেষ আপডেট: 9 December 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ট্রেনি পাইলটের। মহারাষ্ট্রের পুনের ইন্দপুরের ঘটনা। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন। সোমবার ভোররাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এদিন ভোররাত ৩টে ১৫ নাগাদ বারামতীতে অবস্থিত রেড বার্ড অ্যাভিয়েশন অ্যাকাডেমির ট্রেনি পাইলটরা (শিক্ষানবিশ বিমান চালকরা) গাড়িতে করে ভিগওয়ানের দিকে যাচ্ছিলেন। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে বলে খবর। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় যে দু’জন পাইলটের মৃত্যু হয়েছে, তাঁদের নাম আদিত্য কানাসে এবং তক্ষু শর্মা। দু'জনেরই বয়স ২১ বছর। এদের মধ্যে আদিত্য মুম্বইয়ের বাসিন্দা এবং দিল্লিতে থাকতেন তক্ষু। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন কৃষ্ণা ইশু সিং ও চেষ্টা বিষ্ণোই। তাঁদের বয়সও ২১ বছর। জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন বিহারের বাসিন্দা কৃষ্ণা।

হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে চেষ্টার অবস্থা আশঙ্কাজনক। কোনওমতে তিনি প্রাণে বাঁচলেও দুর্ঘটনার পর থেকে একবারও জ্ঞান ফেরেনি তাঁর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ভিগওয়ান পুলিশ।

পুলিশ জানিয়েছে, চার তরুণ-তরুণীই ট্রেনি পাইলট। গন্তব্যে পৌঁছনোর আগেই লামজেওয়াড়ির কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশের একটি গাছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রবিবার রাতে চারজনই মদ্যপান করেছিলেন। সেই অবস্থাতেই রাতে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। মৃতদেহগুলি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।


```