Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের হাতে ৩ খুনের পর ২ কিশোর নিখোঁজ

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, এই তিনজনকে জঙ্গিরা হত্যা করেছে।

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের হাতে ৩ খুনের পর ২ কিশোর নিখোঁজ

সোমবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে জম্মু-কাশ্মীর বিধানসভা।

শেষ আপডেট: 10 March 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রীর দাবি অনুযায়ী জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় নিখোঁজ ৩ স্থানীয় বাসিন্দাকে জঙ্গিরা খুন করেছে। এই অভিযোগের পর ফের দুই কিশোর নিখোঁজের খবর মিলল। সোমবার সরকারি সূত্র জানিয়েছে, নিখোঁজ ৩ স্থানীয় মানুষের দেহ উদ্ধারের পর মহম্মদ দিন ও রহমান আলি নামে রাজবাগ এলাকা থেকে দুই কিশোর নিখোঁজ হয়ে যায়। পুলিশ নিখোঁজের ডায়েরি করে তাদের খোঁজে উপত্যকায় তল্লাশি শুরু করেছে।

প্রসঙ্গত, ৫ মার্চ যোগেশ সিং (৩২), দর্শন সিং (৪০) ও বরুণ সিং (১৫) একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে লোহাই মলহার থেকে বেপাত্তা হয়ে যান। গত ৮ মার্চ ইশু নালা থেকে তাঁদের দেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, এই তিনজনকে জঙ্গিরা হত্যা করেছে। এর পিছনে এলাকার শান্তি নষ্ট করার গভীর চক্রান্ত রয়েছে।

৩ সাধারণ মানুষের হত্যা নিয়ে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে জম্মু-কাশ্মীর বিধানসভা। বিজেপি বিধায়করা একযোগে উঠে দাঁড়িয়ে কাঠুয়া হত্যাকাণ্ড নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। বিল্লাওয়ারের বিধায়ক সতীশ শর্মা বলেন, এই হত্যাকাণ্ড ফের নতুন করে রাজ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এই খুন নিয়ে রাজনীতি করা চলবে না। যারা এই কাজ করেছে তাদের নিকেশ করে দেওয়ার দাবি জানাতে থাকেন তিনি। তাঁর সঙ্গে যোগ দেন অন্য বিজেপি বিধায়করাও। কংগ্রেস বিধায়ক ইরফান হাফিজ বলেন একটি শিশুকে খুন করা অমানবিক কাজ। প্রায় ২৫ মিনিট ধরে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিডিপি, কংগ্রেস এবং বিজেপি সদস্যরা হইচই পাকান।


```