Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ডাল মাখানি-বাটার চিকেন নিয়ে চরম ঝামেলা, দুই রেস্তোরাঁ গেল দিল্লি হাইকোর্টে

দুটি এমন খাবার যার নাম শুনলে জিভে জল আসবেই।

ডাল মাখানি-বাটার চিকেন নিয়ে চরম ঝামেলা, দুই রেস্তোরাঁ গেল দিল্লি হাইকোর্টে

শেষ আপডেট: 21 January 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: দুটি এমন খাবার যার নাম শুনলে জিভে জল আসবেই। চোখের সামনে থাকলে মনে হবে কতক্ষণে তা পেটে যাবে। একটি ডাল মাখানি, অপরটি বাটার চিকেন। নয়াদিল্লির দুই রেস্তোরাঁ এই দুটি খাবার নিয়ে কার্যত যুদ্ধ লাগিয়ে দিয়েছে। না, কে কোন খাবার ভাল বানায় তা নিয়ে নয়। আদতে এই দুই খাবারের স্রষ্টা কে, তাই নিয়েই লড়াই। পরিস্থিতি এমন যে, বিষয়টি গড়িয়েছে দিল্লি হাইকোর্ট পর্যন্ত। 

রাজধানীর মোতি মহল নামে এক রেস্তোরাঁর বক্তব্য, তারাই বাটার চিকেন এবং ডাল মাখানির প্রকৃত স্রষ্টা। কিন্তু বেআইনিভাবে দারিয়াগঞ্জ রেস্তরাঁ এমন দাবি করে চলেছে। তাদের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মোতি মহল। আদালত আগামী এক মাসের মধ্যে দরিয়াগঞ্জ রেস্তোরাঁকে এই ব্যাপারে লিখিত জবাব দিতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ মে। 

মোতি মহল রেস্তোরাঁ আদালতে দাবি করেছে, বাটার চিকেন ও ডাল মাখানি, এই দুই পদের আসল আবিষ্কর্তা সেই রেস্তরাঁর প্রতিষ্ঠাতা প্রয়াত কুন্দনলাল গুজরাল। তাঁকেই যেন সেই অ্যাখ্যা দেওয়া হয়। 

কিন্তু এই দাবি একেবারেই মানতে চায়নি দরিয়াগঞ্জ রেস্তোরাঁ। তাদের আইনজীবীর বক্তব্য, পাকিস্তানের পেশোয়ারে গুজরাল ও জাগ্গির যৌথ অংশিদারিত্ব ছিল। সেখান থেকেই মোতি মহল রেস্তরাঁর উৎপত্তি। তাই তারা এই দুই পদের উদ্ভাবক হতে পারে না। 


```