Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দুই পথচারীকে পিষে মারল দ্রুতগামী গাড়ি! জয়পুরের ঘটনায় গ্রেফতার চালক মাতাল ছিলেন বলে অভিযোগ

ঘটনায় দু'জনের মৃত্যুর পাশাপাশি আট জন গুরুতর জখম হয়েছেন বলে খবর।

দুই পথচারীকে পিষে মারল দ্রুতগামী গাড়ি! জয়পুরের ঘটনায় গ্রেফতার চালক মাতাল ছিলেন বলে অভিযোগ

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ঘাতক গাড়ির ছবি

শেষ আপডেট: 8 April 2025 14:05

দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে (Drunk Driver) ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন যুবক। বেপরোয়া গতির জেরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দু'জনের। রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) নাহারগড়ের ঘটনা। 

প্রত্যক্ষদর্শীদের মতে, মত্ত অবস্থায় ঘনবসতিপূর্ণ এলাকায় ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাতেই ঘটে যায় দুর্ঘটনা (Accident)। ঘটনায় দু'জনের মৃত্যুর পাশাপাশি আট জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে মত্ত চালককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ির চালকের নাম উসমান (Usman)। তিনি স্থানীয় একটি লোহার কারখানায় কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ এমআই রোডের কাছে ঘটে যায় দুর্ঘটনা।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ ঘটনার ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়িটি দ্রুতগতিতে রাস্তা দিয়ে ছুটে চলেছে এবং পথচলতি মানুষ এবং যানবাহনে ধাক্কা খাচ্ছে।

দীপেন্দ্র নামে এক প্রত্যক্ষদর্শী জানান, "এদিন গাড়িটি প্রথমেই এক তরুণীকে পিষে দেয়। তারপর আমার বাইকে ধাক্কা মারে।" যুবক আরও জানিয়েছেন, সময়মতো নামতে পারলেও আমার বাইকটি প্রায় ২০ মিটার টেনে নিয়ে যায়।’’ এরপর তিনি এক ব্যক্তির স্কুটারে চেপে গাড়িটিকে ধাওয়া করে থামানোর পরই অভিযুক্ত চালক তড়িঘড়ি সেখান থেকে চম্পট দেন বলে খবর। 

পরে খবর পেয়ে পুলিশ প্রথমে চালককে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর তাকে নাহারগড় থানার পুলিশ গ্রেফতার করে বলে জানা গিয়েছে। ঘটনাকজে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পাশাপাশি চড়ছে রাজনৈতিক পারদ। এলাকার বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য জানান, আহতদের মধ্যে তিন বছরের একটি মেয়েও রয়েছে। দুর্ঘটনার পর এলাকায় চেকপোস্ট বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। 

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) বলেন, ‘‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে কঠোর পদক্ষেপ করা হোক।’’


```