Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রদ্ধশ্বাস লড়াই! পঞ্জাব থেকে গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য, উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র

গোপন সূত্রে খবর পেয়ে এদিন জলন্ধরে দু’ই দুষ্কৃতীর পিছু নেয় পুলিশ।

রদ্ধশ্বাস লড়াই! পঞ্জাব থেকে গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য, উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র

জলন্ধর পুলিশ ও দু'ই দুষ্কৃতী

শেষ আপডেট: 27 November 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: ফাঁকা মাঠ দিয়ে প্রাণপণ দৌড়। পিছন থেকে তাড়া করছে পুলিশ। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলেও কিছুতেই বাগে আনা যাচ্ছিল না। একমাত্র ভরসা সার্ভিস রিভলভার। তা দিয়ে কয়েক রাউন্ড গুলি চালাতেই একেবারে মুখ থুবড়ে পড়ল! তারপরই হাতেনাতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দু’ই দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। উদ্ধার হল তিনটি পিস্তল ও কয়েক রাউন্ড কার্তুজ। বুধবার সকালে এমনই রুদ্ধশ্বাস লড়াই দেখা গেল পঞ্জাবের জলন্ধরে।

বিষ্ণোই গ্যাংয়ের নেটওয়ার্ক যে সারা দেশে ছড়িয়ে আছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দেশের একাধিক প্রান্তে ৭০০-রও বেশি বন্দুকবাজ রয়েছে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালাই হোন বা মহারাষ্ট্রের হেভিওয়েট রাজনীতিবিদ বাবা সিদ্দিকী। কুখ্যাত গ্যাংয়ের বলি হতে হয়েছে দু’জনকেই। এছাড়া বলিউডের ভাইজান সলমন খানের সঙ্গেও অনেক পুরনো শত্রুতা রয়েছে। একাধিকবার প্রাণে মারার চেষ্টার পাশাপাশি প্রতিদিনই অভিনেতাকে খুনের হুমকি দিয়ে গ্রেফতারও হয়েছে গ্যাংয়ের একাধিক সদস্য। 

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন জলন্ধরে দু’ই দুষ্কৃতীর পিছু নেয় পুলিশ। বিষয়টি দু’জন বুঝতে পারায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনবহুল জায়গা দিয়ে পালানোর কারণে প্রথমে তারা আয়ত্তে আসছিল না। কিন্তু কিছুক্ষণ পর দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এরপর ফাঁকা মাঠের উপর দিয়ে দৌড়নর সময় দুষ্কৃতীদের পা লক্ষ্য করে গুলি চালালে মুখ থুবড়ে পড়ে দু’জন। তারপর আর পালানোর রাস্তা খুঁজে পায়নি তারা।

বিষয়টি এতটা সহজ ছিল না। জলন্ধর পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুরো বিষয়টা সামনে এনেছে। দুষ্কৃতীদের গ্রেফতার করে তাদের থেকে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চাঁদার জুলুমবাজি, খুন, অস্ত্র ও মাদক পাচার সংক্রান্ত একাধিক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। অনেকদিন ধরেই দু’জনকে হন্যে হয়ে খুঁজলেও নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে বুধবার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর পঞ্জাব পুলিশের জালে দু’ই দাগী অপরাধী।


```