Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মন্দির দর্শনে বিপদ! তিরুপতি যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, মৃত্যু দুই মহিলার ভক্তের

তিরুমালা মন্দিরে যাওয়ার সময় রাস্তা পেরোতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা।

মন্দির দর্শনে বিপদ! তিরুপতি যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, মৃত্যু দুই মহিলার ভক্তের

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি

শেষ আপডেট: 6 January 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতির মন্দির দর্শনে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলা ভক্তের। সোমবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি তীর্থযাত্রীদের পিষে দেয় বলে অভিযোগ। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার নরসিংহাপুরমের চন্দ্রগিরি মণ্ডলের ঘটনা। 

সূত্রের খবর, সোমবার মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন দু’জন। তিরুমালা মন্দিরে যাওয়ার সময় রাস্তা পেরোতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স। মৃত্যু হয় পেদ্দা রাদ্দামা (৪০) এবং লক্ষ্যমামা (৪৫) নামে দুই মহিলার। 

পুলিশ জানিয়েছে, মাদানপাল্লে থেকে রোগী নিয়ে তিরুপতির দিকে আসছিল অ্যাম্বুলেন্সটি। তার মধ্যেই এমন কাণ্ড ঘটে যায়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অতিরিক্ত কুয়াশার কারণেই ঘটেছে দুর্ঘটনা। তদন্ত শুরু করেছে চন্দ্রগিরি থানার পুলিশ।

মৃতেরা আন্নামায়া জেলার রামসমুদ্রমের বাসিন্দা। এদিন ভেঙ্কটেশ্বরের মন্দির দর্শন করে পায়ে হেঁটে তিরুমালার দর্শনের জন্য যাচ্ছিলেন তাঁরা। ঘটনায় বেশ কয়েকজন তীর্থযাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের তিরুপতির রুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।  

অন্যদিকে রবিবার রাতে বাপাতলা জেলায় তুরপু বাজারে আগুন লেগে দুই মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের জেরেই এমন ঘটনা। মৃতদের নাম নাগমণি (৩৪) ও মাধবীলতা (৩০)।

এছাড়া পূর্ব গোদাবরী জেলায় একটি বাড়িতে আগুন লেগে শারীরিকভাবে সক্ষম একজনের মৃত্যু হয়েছে বলে খবর।


```