Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সিএএ বিরোধী মিছিলের পরেই মেঘালয়ে বাঙালিসহ ২ জনকে পিটিয়ে খুন

খাসি স্টুডেন্টস ইউনিয়নের ডাকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি মিছিল করা হয়।

সিএএ বিরোধী মিছিলের পরেই মেঘালয়ে বাঙালিসহ ২ জনকে পিটিয়ে খুন

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 28 March 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বাতিলের দাবিতে এক প্রতিবাদসভার পরেই দুজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মেঘালয়ে। মৃতদের মধ্যে একজন বাঙালিও আছেন। সিএএ বিরোধী মিছিল ও প্রতিবাদসভার সভার পরেই ইশান সিং এবং সুজিত দত্তকে পিটিয়ে খুন করে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অ-আদিবাসী সম্প্রদায়ের ইশান এবং সুজিতের দেহ উদ্ধার হয় মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার ইছামতীতে।

 স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে খাসি স্টুডেন্টস ইউনিয়নের ডাকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি মিছিল করা হয়। যে দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে তাঁরা দুজনেই অনাদিবাসী সম্প্রদায়ের। মিছিলের পরপরই তাঁদের দেহ উদ্ধার হয়। পুলিশ অবশ্য বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেও স্থানীয় সূত্রের খবর এনিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

 পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার বলেন, তদন্ত শুরু হয়েছে। সিএএ বিরোধী মিছিলের সঙ্গে তাঁদের খুনের কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইছামতী এবং ডালডা এলাকায় দেহ দুটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই খুনের কারণ সম্পর্কে বলা যাবে। স্থানীয় থানা ও শিলং থেকে অতিরিক্ত বাহিনী এলাকায় টহল দিচ্ছে।

 পুলিশ আরও জানিয়েছে, মৃতদের পরিবারের তরফে এখনও খুনের অভিযোগে এফআইআর করা হয়নি। রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ ব্যাপারে খাসি ছাত্র সংগঠনের এক সদস্য বলেন, মন্তব্য করার মতো সময় এখনও আসেনি। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তর-পূর্বের রাজ্যে চলতি মাসে ছাত্র সংগঠনগুলি প্রতিবাদ-বিক্ষোভ দেখাচ্ছে। রাজ্যে বসবাসকারী অ-আদিবাসী মানুষের স্বার্থে তাদের এই প্রতিবাদ। আইনানুসারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলে তাদের সেদেশে ফেরত পাঠানো হবে। এর ফলে অসমে বসবাসকারী কিংবা অসমীয়ারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই পাততাড়ি গুটিয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আত্মগোপন করছেন। এতে তাবৎ অঞ্চলের জনসংখ্যা ও জাতিভিত্তিক কাঠামো বদলে যেতে পারে।


```