Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সুড়ঙ্গে গর্ত খোঁড়ার কাজ শেষ, মঙ্গলের সন্ধ্যায় সুখবর? মুক্তির অপেক্ষায় ৪১ জন শ্রমিক

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। ১৭ দিন পর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবেন ৪১ জন শ্রমিক! প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘প্রস্তুত থাকুন। শ্রমিকদের ব্যাগপত্র, জামাকাপড় তৈরি রাখুন।’

সুড়ঙ্গে গর্ত খোঁড়ার কাজ শেষ, মঙ্গলের সন্ধ্যায় সুখবর? মুক্তির অপেক্ষায় ৪১ জন শ্রমিক

শেষ আপডেট: 28 November 2023 14:33

দ্য ওয়াল ব্যুরো: ইঁদুরের মতো গর্ত খুঁড়ে চলছিল উদ্ধারকাজ। শেষের মুখে সেই মাইক্রোটানেল খননের কাজ। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। ১৭ দিন পর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবেন ৪১ জন শ্রমিক! 

আজই উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিকেরা মুক্তি পেতে পারেন। যদিও সরকারি আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে কোনও সময়সীমা দিতে চাইছেন না। তবে সূত্রের খবর, আটকে থাকা শ্রমিকদের পরিবারকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘প্রস্তুত থাকুন। শ্রমিকদের ব্যাগপত্র, জামাকাপড় তৈরি রাখুন।’

এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ দুপুর আড়াইটে পর্যন্ত সুড়ঙ্গে শেষ পর্যায়ের পাইপ বসানো হচ্ছে। ইতিমধ্যে সুড়ঙ্গের মধ্যে ৫৩ মিটার খোঁড়া হয়ে গিয়েছে। আর বাকি মাত্র ২ থেকে ৩ মিটার। সেক্ষেত্রে আজ সন্ধের মধ্যেই মুক্তি পেতে পারেন ৪১ জন শ্রমিক। 

উদ্ধারের পর শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সুড়ঙ্গের বাইরে আসতে শুরু করেছে একের পর এক অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুলেন্সে রয়েছে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সরঞ্জাম। সুড়ঙ্গ এলাকায় চিকিৎসকদের একটি দলকেও আনা হয়েছে। উদ্ধারের পর প্রথমে শ্রমিকদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে চিনিয়ালিসাউর হাসপাতালে। সেখানে ৪১ শয্যার একটি পৃথক ওয়ার্ড তৈরি রাখা হয়েছে। এত দিন সুড়ঙ্গের ভিতরে নিয়মিত শ্রমিকদের পাঁচ ঘণ্টা করে কাউন্সেলিং চলেছে। একইসঙ্গে বাইরে থেকে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন। 

গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলছে উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছে অন্য উপায়ে উদ্ধারকাজ। অবশেষে 'র‍্যাট হোল' পদ্ধতিতেই আসতে চলেছে সাফল্য।


```