Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত, কূটনৈতিক টানাপোড়েনেও রাশিয়ার পাশে ভারত

ভারতের বিদেশ মন্ত্রকের আশা, এই আলোচনার মাধ্যমেই হয়তো খুলে যাবে শান্তি প্রতিষ্ঠার রাস্তা।

ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত, কূটনৈতিক টানাপোড়েনেও রাশিয়ার পাশে ভারত

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 August 2025 07:32

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৫ অগস্ট আলাস্কায় বসতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের মুখোমুখি বৈঠক। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে চড়ছে কৌতূহল। নয়াদিল্লি (India) জানাল, এই বৈঠকের জন্য ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যে সমঝোতা হয়েছে, তাকে তারা স্বাগত জানাচ্ছে (Trump-Putin meeting welcomed)।

ভারতের বিদেশ মন্ত্রকের আশা, এই আলোচনার মাধ্যমেই হয়তো খুলে যাবে শান্তি প্রতিষ্ঠার রাস্তা। বিবৃতিতে ফের উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সেই বিখ্যাত মন্তব্য, “এটি যুদ্ধের সময় নয়”।

কিন্তু একই সময়ে ভারত-আমেরিকা সম্পর্কে চলছে অস্বস্তির সুর। রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। মস্কোর সঙ্গে বাণিজ্য বন্ধ না করায় ভারতের উপরে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়েছে ওয়াশিংটন। এমনকী ট্রাম্পের দাবি, ভারত-রাশিয়া ব্যবসার অর্থ ইউক্রেন যুদ্ধেই খরচ করছে পুতিন সরকার। ফলে বাণিজ্য আলোচনাও আপাতত স্থগিত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এই চাপের মধ্যেও নিজের অবস্থানে অনড় নয়াদিল্লি। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতের মাথা কেউ নত করাতে পারবে না। রুশ প্রেসিডেন্টকে নিজের 'বন্ধু' বলে উল্লেখ করে সম্প্রতি ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। কৌশলগত অংশীদারি বাড়ানোর পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।

শুধু তাই নয়, গত শুক্রবার রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পুতিনের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে জোর জল্পনা। পরে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মানতুরভের সঙ্গেও বসেন ডোভাল। আলোচনায় উঠে আসে সামরিক প্রযুক্তি, বেসামরিক বিমান, ধাতু ও রাসায়নিক শিল্পে সহযোগিতার প্রসঙ্গ।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার এই পদক্ষেপে স্পষ্ট, আমেরিকার সঙ্গে টানাপোড়েন যতই বাড়ুক, মস্কোর সঙ্গে পুরনো মিত্রতার দড়ি ছাড়ছে না ভারত।


```