Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি, দোলের দিন অমরাবতী এক্সপ্রেসে ধাক্কা ট্রাকের, আতঙ্কে যাত্রীরা

প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে খবর।

নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি, দোলের দিন অমরাবতী এক্সপ্রেসে ধাক্কা ট্রাকের, আতঙ্কে যাত্রীরা

অমরাবতী এক্সপ্রেসে ধাক্কা ট্রাকের

শেষ আপডেট: 14 March 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রঙের উৎসবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল মুম্বাই-অমরাবতী এক্সপ্রেস (Mumbai-Amaravati Express)। জানা গিয়েছে এদিন ভোর সাড়ে চারটে নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra) ভুসাওয়াল ডিভিশনের বদওয়াদ স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেসে ধাক্কা মারে ট্রাক। দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ট্রেনে বসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন ভোরে সিগনাল না মেনেই সোজা রেল লাইনে (RailWay Track) এসে পড়ে ট্রাকটি (Truck)। উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল অমরাবতী এক্সপ্রেস। 

স্বাভাবিকভাবেই ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। সাতসকালে এমন দুর্ঘটনার জেরে ওই ডিভিশনে বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে খবর। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কিন্তু কীভাবে এমন কাণ্ড ঘটাল ট্রাক চালক তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মধ্য রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শুক্রবার ভোরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে অমরাবতী যাচ্ছিল ট্রেনটি। ভুসাওয়াল ডিভিশনে বদওয়াড় স্টেশনের কাছে সিগনাল না মেনেই নিয়ন্ত্রণ হারিয়ে সবকিছু ধাক্কা মেরে ভেঙে একেবারে লাইনের উপর এসে পড়ে। যদিও পরে পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় সকাল ৮টা ৫০ নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘাতক গাড়ির চালক মদ্যপ ছিল কী না তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গাড়ির মালিকেরও খোঁজ শুরু হয়েছে। জানা গিয়েছে, এদিন লেভেল-ক্রসিংটি অনেক আগে থেকেই বন্ধ ছিল। কিন্তু সবকিছু ভুলে সোজা এক্সপ্রেসে ধাক্কা মারে ট্রাকটি।


```