
শেষ আপডেট: 13 March 2024 00:18
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ব্রিগেড সমাবেশ থেকে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ওই মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, সারা দেশে তৃণমূল এককভাবেই লড়বে।
তার অব্যাহতি পরেই মঙ্গলবার রাতে দলের অফিসিয়াল সাইটে মেঘালয়েও প্রার্থী দেওয়ার কথা জানানো হল।
তৃণমূলের অফিসিয়াল সাইটে জানানো হয়েছে, লোকসভা ভোটে মেঘালয়ের তুরা আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন জেনিথ সাংমা। জেনিথ মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাই জেনিথ।
মেঘালয়ের তুরা (এসটি) আসন থেকে লড়বেন মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের এই নেতা। অতীতে মেঘালয়ের বিধায়ক ছিলেন জেনিথ।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে মেঘালয়ের বিরোধী দল তৃণমূল। ওই বছরের নভেম্বরে ১১ জন বিধায়ককে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের তৎকালীন বিরোধী দলনেতা, কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল।
২০২৩ সালে সে রাজ্যের ভোটে মুুকুলের নেতৃত্বে ৫টি আসনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা। মুকুলের নেতৃত্বে সে রাজ্যে এবার লোকসভাতেও জয়ের আশা দেখছে তৃণমূল।