Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছত্তীসগড়ে আদিবাসী রমণীকে গণধর্ষণ, গ্রেফতার ৬, পলাতক ২

রাখির দিন স্থানীয় মেলায় ঘুরতে গিয়েছিলেন ২৭ বছরের ওই তরুণী।

ছত্তীসগড়ে আদিবাসী রমণীকে গণধর্ষণ, গ্রেফতার ৬, পলাতক ২

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 August 2024 15:02

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ড নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন ছত্তীসগড়ের রায়গড় জেলায় এক আদিবাসী তরুণী গণধর্ষণের শিকার হলেন। রাখির দিন স্থানীয় মেলায় ঘুরতে গিয়েছিলেন ২৭ বছরের ওই তরুণী। বাড়ি ফেরার সময় ৮ জন মিলে তাঁকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুসৌর থানা এলাকায় রাখিবন্ধন উৎসব পালন করে ওই যুবতী মেলায় গিয়েছিলেন। মঙ্গলবার তাঁর অভিযোগে ধর্ষণকারী বলে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। যুবতীর অভিযোগ, ওরা তাঁর রাস্তা আটকে দাঁড়ায় এবং জোর করে তুলে নিয়ে যায় একটি পুকুরের ধারে। সেখানে একে একে ধর্ষণ করা তাঁকে।

অভিযুক্তদের ভারতীয় ন্যায় সংহিতার ধারায় গ্রেফতার করে পুলিশ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই ঘটনাকে নিন্দা করে আদিবাসী সমাজের প্রতি অত্যন্ত গুরুতর আঘাত বলে বর্ণনা করেছেন।  উল্লেখ্য, কয়েক বছর হল মহিলার সঙ্গে স্বামীর ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি একাই থাকতেন। কয়েকজন পরিচিতের সঙ্গে মিনাবাজার এলাকায় মেলা দেখতে গিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর বয়ান অনুযায়ী গ্রামের এক পরিচিত যুবকের সঙ্গে তিনি মেলায় গিয়েছিলেন। ফেরার সময় আরও ৭ জন তাঁদের সঙ্গে যোগ দেয়। তারা ওই যুবকের বন্ধুবান্ধব বলে জানায় যুবতীকে। এরপর সুযোগ বুঝে ধর্ষণ করে। একটি সূত্র আরও জানিয়েছে, পুলিশ ৬ জনকে ধরতে পারলেও দুজন পালিয়ে গিয়েছে। এরা প্রত্যেকেই গ্রামের বেকার যুবক। বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। 


```