Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জ্ঞানেশ্বরীর স্মৃতি উস্কে দিল উত্তরপ্রদেশের ঘটনা! রেল লাইনে ২ ফুটের গাছের গুঁড়ি

মালিহাবাদ পুলিশ স্টেশনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। স্টেশন মাস্টারকেও সাবধান করা হয়েছে। গাছের গুঁড়ি ওই ট্রেনের চাকার তলায় চলে আসায় এবং সেই অবস্থায় ট্রেন কিছুটা দূর এগোনোয় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলওয়ে ট্র্যাক।

জ্ঞানেশ্বরীর স্মৃতি উস্কে দিল উত্তরপ্রদেশের ঘটনা! রেল লাইনে ২ ফুটের গাছের গুঁড়ি

ছবি সৌজন্যে: গুগল

শেষ আপডেট: 26 October 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের ব্যবধানে ফের জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার স্মৃতি উস্কে দিল উত্তর প্রদেশের ঘটনা। 

বৃহস্পতিবার রাতে দিল্লি-লখনউ বরেলি-বারাণসী এক্সপ্রেস উত্তরপ্রদেশের ওপর দিয়ে যাচ্ছিল। কানপুরের কাছে রেলওয়ে ট্র্যাকে ২ ফুট উঁচু একটি গাছের গুঁড়িতে ধাক্কা খায় সেটি। গাছের গুঁড়ি দূর থেকে খেয়াল করতে পারেননি ট্রেনের চালক। ফলে গুঁড়িতে ধাক্কা লাগে এবং সেটিকে টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায় বরেলি-বারাণসী এক্সপ্রেস। 

তবে গুঁড়িতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে ট্রেন থামান চালক। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। এই ঘটনা সামনে আসার পরই ফের নাশকতার গন্ধ পাচ্ছে রেল পুলিশ। সেই সূত্রে রেল কর্মী থেকে শুরু করে রেল যাত্রীদের স্মৃতিতে ভেসে উঠছে, ২০১০ সালের ২৮ মে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের কাছে সড়ডিহার সেই ভয়াবহ ঘটনা। 

কুরলা-লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেসের ওই দুর্ঘটনায় অন্তত ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ১৮০ জন। পরে তদন্তে উঠে আসে, বড়সড় নাশকতার জন্য রেললাইনে ফিসপ্লেট আগে থেকেই আলগা করা ছিল। ফলে লাইনচ্যুত হয়ে উল্টোদিক থেকে আসা মালগাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ঘটনার নেপথ্যে মাওবাদীরা জড়িত বলে দাবি করেছিল রাজ্য।

উত্তরপ্রদেশের ঘটনায় সেই অর্থে প্রাণহানির ঘটনা না ঘটলেও লাইনে গাছের গুঁড়ি ফেলে রাখায় অনেকেরই স্মৃতিতে ভেসে উঠছে জ্ঞানেশ্বরীর ঘটনা।

সাম্প্রতিক অতীতে গ্যাস সিলিন্ডার, দেশলাই, সাইকেল, পেট্রল বোমা পাওয়া গেছে রেললাইন থেকে। এবার মিলল গাছের গুঁড়ি। ফলে নাশকতার বিষয়টি নিশ্চিত। নেপথ্যে কারা,তা খতিয়ে দেখছে রেল।

মালিহাবাদ পুলিশ স্টেশনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। স্টেশন মাস্টারকেও সাবধান করা হয়েছে। গাছের গুঁড়ি ওই ট্রেনের চাকার তলায় চলে আসায় এবং সেই অবস্থায় ট্রেন কিছুটা দূর এগোনোয় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলওয়ে ট্র্যাক। তদন্তকারী একটি টিম ঘটনাস্থলে রয়েছে। তারাই চালকের সঙ্গে হাত লাগিয়ে ট্র্যাক থেকে গুঁড়ি সরায়। 

এদিকে উত্তরপ্রদেশে সেপ্টেম্বরের শুরুতে প্রয়াগরাজে রেললাইনের উপর ফেলে রাখা হয়েছিল বড় গ্যাস সিলিন্ডার, সাইকেল, দেশলাই ও পেট্রল। প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির দিকে যাচ্ছিল কালিন্দি এক্সপ্রেস। সিলিন্ডারে ট্রেনটি ধাক্কা খায়। ৫০ মিটার দূরে গিয়ে পড়ে সেটি। ব্রেক কষেন চালক। সেইবারও বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সিলিন্ডার, দেশলাই, সাইকেল দেখে পুলিশের অনুমান ছিল, পরিকল্পিত ভাবেই এই কাজ করা হয়েছে। ট্রেন লাইনচ্যুত করাই লক্ষ্য ছিল। 

ওই মাসেরই শেষের দিকে প্রয়াগরাজ ডিভিশনের পেরাম্বুর স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের উপর ফের সিলিন্ডার দেখতে পান চালক। ব্রেক কষে ট্রেন দাঁড় করান। 

তার আগে ২৩ অগস্ট রাজস্থানের পালি জেলায় আহমেদাবাদ-যোধপুর বন্দে ভারতের সামনে সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়। ওই দিনই ফারুকাবাদ এক্সপ্রেসের সামনে রাখা হয়েছিল কাঠের গুঁড়ি। ১৭ অগস্ট কানপুরের কাছে রেললাইনে থাকা কোনও কিছুতে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয় সাবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা। 

কিছুদিন আগে মধ্যপ্রদেশের বুরহানপুরে একইরকম ঘটনা হয়য রেলওয়ে ট্র্যাক থেকে উদ্ধার হয় ১০টি বিস্ফোরক। বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন উড়িয়ে দেওয়াই পরিকল্পনা ছিল বলে জানায় গোয়েন্দা বিভাগ। 

এই প্রত্যেকটা ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ট্রেন লাইনচ্যুত করা ও নাশকতার জন্যই এমন ঘটনা বলে মনে করছেন তদন্তকারীরা। গোটা বিষয় খতিয়ে দেখছে এনআইএ। 


```