Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

রাস্তায় স্টান্ট দেখিয়ে 'রিল' বানাতে গিয়ে বাইকে ধাক্কা ট্রাক্টর চালকের, মৃত্যু নাবালকের

অনেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক লাইক আর কমেন্টের নেশায় পড়ে বিভিন্ন সব রিল বানান। কখনও সাপের মুখে চুমু খেয়ে, আবার কখনও উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে।

রাস্তায় স্টান্ট দেখিয়ে 'রিল' বানাতে গিয়ে বাইকে ধাক্কা ট্রাক্টর চালকের, মৃত্যু নাবালকের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 February 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক লাইক আর কমেন্টের নেশায় পড়ে বিভিন্ন সব রিল বানান। কখনও সাপের মুখে চুমু খেয়ে, আবার কখনও উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে। এসমস্ত করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার সামনেও পড়তে হয়। এবার এমনই একটি ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে। এক ট্রাক্টর চালক রাস্তায় স্টান্ট দেখিয়ে ‘রিল’ বানাচ্ছিলেন। আর তার জেরেই মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের, গুরুতর আহত তাঁর বন্ধু। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় ঘটেছে এই ঘটনা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ছাত্র ললিত (১৭) ও তাঁর বন্ধু মুনেশ বাইকে চড়ে ঝাঞ্জর গ্রামের ইন্টার কলেজে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র নেওয়া। রাবুপুরা থানার ইনচার্জ সুজিত উপাধ্যায় জানান, ওই সময় এক ট্রাক্টর চালক রাস্তায় স্টান্ট করতে গিয়ে ভিডিও বানাচ্ছিলেন। তখনই তার ট্রাক্টরের ধাক্কায় বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ললিতের, আর মুনেশ গুরুতর আহত হয়।  

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত মুনেশকে আশঙ্কাজনক অবস্থায় বুলন্দশহরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত ট্রাক্টর চালক পালিয়ে যায়। তবে ললিতের বাবা সুন্দর পালের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং ট্রাক্টরটি আটক করা হয়েছে। অভিযুক্ত চালকের সন্ধানে তল্লাশি চলছে।


```