Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দ্রৌপদীর মতো বস্ত্রহরণ হয়েছে, কৃষ্ণ হয়েছেন জনতা, প্রধানমন্ত্রী শুনুন...কী বললেন মহুয়া?

রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় মহুয়া এদিন একতরফা আক্রমণ শানান মোদী সরকারের বিরুদ্ধে।

দ্রৌপদীর মতো বস্ত্রহরণ হয়েছে, কৃষ্ণ হয়েছেন জনতা, প্রধানমন্ত্রী শুনুন...কী বললেন মহুয়া?

মহুয়া মৈত্রের ফাইল ছবি।

শেষ আপডেট: 1 July 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এদিন তৃণমূল এমপি মহুয়া মৈত্র লোকসভায় অভিযোগ তোলেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচন ও তার আগে থেকে মহাভারতের দ্রৌপদীর মতো আমার বস্ত্রহরণ করেছে শাসকদল। কিন্তু, জনতা জনার্দন কৃষ্ণ হয়ে দাঁড়ানোয় তাঁর লাজরক্ষা পেয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় মহুয়া এদিন একতরফা আক্রমণ শানান মোদী সরকারের বিরুদ্ধে। রাহুলের বক্তব্যের শেষে বলতে উঠে মহুয়া বলেন, আমাকে এই সভাতেই কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমাকে বসতে দেওয়া হয়নি। কিন্তু, সেটা যারা করেছে আজ তাদেরই ৬৩ জন এমপিকে জনতা চিরকালের জন্য বাড়িতে বসিয়ে রেখে দিয়েছে। দেশের মানুষ বিজেপিকে ৩০৩ থেকে ২৪০-এ নামিয়ে এনেছে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যখন বলতে ওঠেন, তখন প্রধানমন্ত্রী মোদী আসন ছেড়ে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্য উঠে পড়েন। তখন মহুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাকে অনুরোধ করছি আজ অন্তত আমার কথা শুনে যান। আপনি এখানে আড়াই ঘণ্টা ধরে আপনি বসে আছেন আমার এই কথাটাই শুনতে। স্যার, ভয় পাবেন না, ভয় পাবেন না। স্যার আপনি আমার কেন্দ্রে দুবার এসেছিলেন ভোটের আগে। ভোট প্রচার করেছিলেন। স্যার শুনুন, ওকে, আমার দুর্ভাগ্য বলেন মহুয়া।

কৃষ্ণনগরের লোকসভা এমপি ভোটে বিজেপির বিপর্যয়কে উপহাসের সুরে বলেন, জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করার মূল্য চোকাতে হয়েছে শাসকদলকে। মহুয়ার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে বিপুল হট্টগোল শুরু হয়। সেই সময় তৃণমূলের সতীর্থরা তাঁদের চুপ করতে বলেন। মহুয়া বলেন, যার ইচ্ছে হয় চলে যান। আমি আমার ভাষণ শেষ করে যাব। কারণ আমাকে এখানে বসতে দেওয়ার জন্য ভোটাররা শাসকদলের ৬৩ জনকে ছাঁটাই করে দিয়েছেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘু বিজেপি সরকার টিকবে না। কারণ এরা জোটের উপর ভর দিয়ে সরকার গড়েছে। যে কোনওদিন এই সরকার পড়ে যাবে বলে দাবি মহুয়ার।


```