Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

সরকারিভাবে পদত্যাগ করলেন জহর সরকার, ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করে জমা দিলেন ইস্তফাপত্র

গত রবিবার রাজ্য সরকারকে নিয়ে একাধিক অসন্তোষের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন জহর সরকার।

সরকারিভাবে পদত্যাগ করলেন জহর সরকার, ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করে জমা দিলেন ইস্তফাপত্র

জহর সরকার

শেষ আপডেট: 12 September 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূলের জহর সরকার। বৃহস্পতিবার সরকারিভাবে পদত্যাগ পত্র জমা দিলেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে সেই ইস্তফাপত্র পাঠিয়েছেন জহর। তাঁর সঙ্গে দেখাও করেছেন তিনি। 

গত রবিবার রাজ্য সরকারকে নিয়ে একাধিক অসন্তোষের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন জহর সরকার। পরে এও জানা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ তাঁর ফোনে কথাও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাঁকে অনুরোধ করেছিলেন পদ না ছাড়তে। তবে নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন জহর। শেষমেশ বৃহস্পতিবার সরকারিভাবে নিজের ইস্তফা পত্র জমা দিলেন তিনি। এদিন দিল্লিতে গিয়ে জগদীপ ধনখড়ের দফতরে গিয়ে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন জহর সরকার। 

এই ইস্তফার কারণে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে হল ১২। পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে বর্তমানে তৃণমূল ছাড়া বিজেপির ২, সিপিএম-এর একজন আছেন। 

জহর সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি দিয়েছিলেন তাতে উল্লেখ করেছিলেন, ''বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি।''

এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বাম-বিজেপির আন্দোলনের তকমা দিয়েছিলেন। তাঁর দেখাদেখি তৃণমূলের অন্য নেতারাও সেই দাবি করেছেন প্রকাশ্যে। চিঠিতে দলের এমন দাবির তীব্র নিন্দা করেছিলেন জহর। 


```