
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 25 November 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে এক যাত্রীর প্রাণ বাঁচালেন টিকিট পরীক্ষক। ঘটনা বিহারের। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ৭০ বছরের ওই বৃদ্ধকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
আম্রপালি এক্সপ্রেসের জেনারেল কামড়ায় যাত্রা করছিলেন ৭০ বছরের এক বৃদ্ধ। হঠাই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করছিলেন এমনই বলেন সহযাত্রীরা। এই কামড়ার কাছেই ছিলেন টিকিট পরীক্ষক। তড়িঘড়ি তিনি প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।
বৃদ্ধকে দেওয়া হয় সিপিআর। বেঁচে যান বৃদ্ধ। পরে তাঁকে ছাপড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। টিকিট পরীক্ষকের উপস্থিত বুদ্ধি ও বীরত্ব দেখে তাঁকে স্যালুট জানালেন নেটিজেনদের একাংশ। সিপিআর যে কতটা গুরুত্বপূর্ণ, সেবিষয়েও দৃষ্টি নিক্ষেপ করলেন অনেকে।
টিকিট পরীক্ষকের এমন মহৎ কাজের ভিডিওটি শেয়ার করে রেল মন্ত্রক। যদিও ভিডিও নিয়ে পরে দ্বিমত শুরু হয়। অনেককেই বলতে শোনা যায়, এভাবে সিপিআর প্রয়োগ করে 'ভুল' করেছেন রেল আধিকারিক।
टीटीई की तत्परता से मिला ‘जीवनदान’
— Ministry of Railways (@RailMinIndia) November 23, 2024
ट्रेन संख्या 15708 'आम्रपाली एक्सप्रेस' के जनरल कोच में सफ़र के दौरान 70 वर्षीय एक यात्री को हार्ट अटैक आने पर तैनात टीटीई ने बिना समय गंवाए CPR दिया और यात्री की जान बचाई। तत्पश्चात छपरा रेलवे स्टेशन पर यात्री को अस्पताल भेज दिया गया। pic.twitter.com/vxqsTEkir7
কারণ হিসেবে বলা হয়, সিপিআর সাধারণত কোনও ব্যক্তি অজ্ঞান হয়ে গেলে, তাঁর ওপর প্রয়োগ করা হয়। এভাবে জ্ঞান থাকা অবস্থায় সিপিআর দেওয়ার ফলে হিতের বিপরীত হতে পারত। এই তর্কে সামিল হন চিকিৎসার সঙ্গে যুক্ত অনেকেও। তাঁরাও জানান, এই ভাবে সিপিআর দেওয়া উচিত হয়নি।
একজন চিকিৎসক রেল মন্ত্রককে এই ভিডিও ডিলিট করার পরামর্শ দেন। তাঁর কথায়, 'এই ভিডিও থেকে ভুল বার্তা যাচ্ছে অনেকের কাছেই। এভাবে জ্ঞান থাকা অবস্থায় কাউকে সিপিআর দেওয়া ঠিক না। যদি সত্যিই সচেতনতা বাড়াতে এই ভিডিও পোস্ট করা হয়, তাহলে এটি ডিলিট করুন।'
এখানেই শেষ হয়নি। জল আরও গড়ায়। এক সমাজ কর্মী, চিকিৎসক বিষ্ণু রাজগড়িয়া এই নিয়ে একটি মামলাও দায়ের করেন। রাইট টু ইনফরমেশনে তিনি জানতে চান, ওই টিকিট পরীক্ষকের কোনও প্রশিক্ষণ এবিষয়ে ছিল কি না।
রেলের তরফে যদিও এপর্যন্ত কোনও উত্তর দেওয়া হয়নি।