Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তিনজন অর্থমন্ত্রী বাজেট পেশের সুযোগই পাননি! নির্মলা ভাঙতে চলেছেন মোরারজি দেশাইয়ের রেকর্ড

এর আগে ২০২০ সালে টানা ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন নির্মলা। দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ডও তখন থেকে তাঁর ঝুলিতে। 

তিনজন অর্থমন্ত্রী বাজেট পেশের সুযোগই পাননি! নির্মলা ভাঙতে চলেছেন মোরারজি দেশাইয়ের রেকর্ড

নির্মলা সীতারামন।

শেষ আপডেট: 21 June 2024 00:15

দ্য ওয়াল ব্যুরো: গতবারই দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে ভেঙে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নির্মলা সীতারামন।

নরেন্দ্র দামোদর দাস মোদীর মন্ত্রিসভার তৃতীয় মেয়াদেও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নির্মলা। জুলাইয়ে মাসে পেশ হবে নতুন সরকারের সাধারণ বাজেট। সব কিছু ঠিক থাকলে অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সেই বাজেট পেশ করবেন।

টানা সাতবার বাজেট পেশের সূত্রে ইতিহাসের পাতায় ঢুকে পড়বে বর্তমান অর্থমন্ত্রীর নাম। এর আগে ২০২০ সালে টানা ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন নির্মলা। দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ডও তখন থেকে তাঁর ঝুলিতে। 

এর আগে টানা ৬ বার সাধারণ বাজেট পেশ করার রেকর্ড ছিল মোরারজি দেশাইয়ের। তবে একাধিক দফায় মোরারজি দেশাই মোট ১০ বার সাধারণ বাজেট পেশ করেছিলেন। তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রীও। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ন'বার দেশের বাজেট পেশ করেছেন, তবে একটানা নয়।

আবার দেশের এমন তিনজন অর্থমন্ত্রী রয়েছেন যাঁরা বাজেটই পেশ করার সুযোগ পাননি! কারা এরা? সংসদ সূত্রের খবর, এরা হলেন কেসি নিয়োগী , হেমবতী নন্দন বহুগুণা এবং এনডি তিওয়ারি।

স্বাধীন ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী কেসি নিয়োগী মাত্র ৩৫ দিন অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। একইভাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং চারবারের সাংসদ হেমবতী নন্দন বহুগুণা মাত্র ৯০ দিনের জন্য অর্থমন্ত্রী ছিলেন। প্রথম দু'জনের চেয়ে বেশি সময় অর্থমন্ত্রীর পদে থাকলেও বাজেট বক্তৃতা পড়ার সুযোগ পাননি নারায়ণ দত্ত তিওয়ারিও। সেই সূত্রে বাজেট সংক্রান্ত পুরনো ইতিহাসের প্রসঙ্গ এলে এই তিন অর্থমন্ত্রীর নামও উঠে আসে ।


```