Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই সরকারের রাজনৈতিক কাপুরুষতা তুলনাহীন, লোকসভায় মোদী-শাহকে তোপ প্রিয়ঙ্কার

প্রিয়ঙ্কা বলেন, আপনারা আমার মায়ের চোখের জল নিয়েও বলতে ছাড়েননি। কিন্তু, হামলাকারী জঙ্গিরা পহলগাম পর্যন্ত কী করে পৌঁছে গেল তার জবাব দিলেন না।

এই সরকারের রাজনৈতিক কাপুরুষতা তুলনাহীন, লোকসভায় মোদী-শাহকে তোপ প্রিয়ঙ্কার

প্রিয়ঙ্কা প্রশ্ন ছুড়ে দেন, তাহলে আপনি কেন ওখানে বসে রয়েছেন?

শেষ আপডেট: 29 July 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন। এদিনই অমিত শাহ তাঁর বক্তব্যে বাটলা হাউস এনকাউন্টার থেকে সনিয়া গান্ধীর চোখের জল নিয়ে টিপ্পনি কাটেন কংগ্রেসকে। তার জবাবে ওয়ানাড়ের সাংসদ প্রিয়ঙ্কা বলেন, আপনারা আমার মায়ের চোখের জল নিয়েও বলতে ছাড়েননি। কিন্তু, হামলাকারী জঙ্গিরা পহলগাম পর্যন্ত কী করে পৌঁছে গেল তার জবাব দিলেন না।

প্রিয়ঙ্কার অভিযোগ, এই সরকারের রাজনৈতিক কাপুরুষতার কোনও তুলনা হয় না। আপনাদের কাছে সব কিছু রাজনীতি। সব কিছুই ঢাক পিটিয়ে প্রচারের বিষয়। এটা সোনার মুকুট নয়। এটা কাঁটার মুকুট। এবং এই সরকার এতটাই দুর্বল যে, ভুল স্বীকার করতে ভয় পায়। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নিজের ঠাকুমা ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে বিজেপির প্রচারসর্বস্বতাকে ধুনে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধজয়ের ব্যক্তিগত সাফল্য বলে প্রচার করেননি ইন্দিরা।

তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের পরে পাক জেনারেল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন। আমাদের কূটনৈতিক ব্যর্থতা এখানেই, তা আপনারা স্বীকার করেন না। এই প্রথম ভারতে কোনও যুদ্ধ চলতে চলতে হঠাৎ থেমে গেল। আপনারা নেহরুর নাম তুলে আনছেন, কিন্তু এখনও জবাব দিচ্ছেন না কেন যুদ্ধ থামানো হল? ভাষণের মধ্যেই পহলগামে নিহদের নাম পড়ে শোনান কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি শুধু প্রথম নামটি পড়তেই ট্রেজারি বেঞ্চ থেকে বিজেপি সদস্যরা চেঁচিয়ে ওঠেন হিন্দু বলে। তার জবাবে প্রিয়ঙ্কা বলেন, ভারতীয়। এরপর এক এক করে তিনি পড়ার সময় শাসক ও বিরোধী শিবির থেকে চিৎকার উঠতে থাকে হিন্দু ও ভারতীয় বলে।

দিল্লি দাঙ্গা, মণিপুর, পহলগামের মতো ঘটনা আপনার সরকারের আমলেই ঘটেছে বলে প্রিয়ঙ্কা প্রশ্ন ছুড়ে দেন, তাহলে আপনি কেন ওখানে বসে রয়েছেন? আপনারা কথায় কথায় অতীতের দৃষ্টান্ত তুলে ধরছেন, আমরা বর্তমানের কথা বলছি। পহলগাম ঘটনার দায় স্বীকার করুন। তাঁর অভিযোগ, দেশের গোয়েন্দা সংস্থাগুলি ব্যর্থ হয়েছে। যার দায় সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর। উনি কি ইস্তফা দিয়েছেন, উনি কি দায়িত্ব নিয়েছেন, সওয়াল করেন গান্ধী পরিবারের কনিষ্ঠা কন্যা।

ঘটনার দিন সরকার নিরীহ মানুষকে অনাথের মতো ফেলে দিয়েছিল। ভগবানের দয়ায় ছেড়ে দিয়েছিল। ওখানে কেন কোনও নিরাপত্তা ছিল না। এমনকী ন্যূনতম প্রাথমিক চিকিৎসার বন্দোবস্তটুকুও ছিল না।


```