Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অপারেশন সিঁদুরে পাকিস্তান আত্মসমর্পণে বাধ্য হয়েছে, কাশ্মীর সমস্যায় নেহরুকে বিঁধলেন শাহ

মঙ্গলবার লোকসভায় বিশেষ আলোচনায় অংশ নিয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সভায় জানান, ক্ষতবিক্ষত পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে সংঘর্ষ বিরতির অনুরোধ করেন।

অপারেশন সিঁদুরে পাকিস্তান আত্মসমর্পণে বাধ্য হয়েছে, কাশ্মীর সমস্যায় নেহরুকে বিঁধলেন শাহ

৩ জঙ্গিকে খতম করার সাফল্য মঙ্গলবার লোকসভায় তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শেষ আপডেট: 29 July 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতের আক্রমণে পাকিস্তানের একের পর এক যুদ্ধকৌশলগত কাঠামো যখন গুঁড়িয়ে যাচ্ছিল, তখন ইসলামাবাদের আত্মসমর্পণ ছাড়া বিকল্প রাস্তা খোলা ছিল না। মঙ্গলবার লোকসভায় বিশেষ আলোচনায় অংশ নিয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সভায় জানান, ক্ষতবিক্ষত পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে সংঘর্ষ বিরতির অনুরোধ করেন। শাহ কংগ্রেসকে আক্রমণ করে বলেন, অতীতে সর্দার বল্লভভাই প্যাটেলের ঘোরতর আপত্তি সত্ত্বেও তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একতরফা সংঘর্ষ বিরতি ঘোষণা করে দেন। শাহ দাবি করে বলেন, আর সেদিন তা না করলে বর্তমানে কাশ্মীর বলে কোনও সমস্যাই থাকত না।

সংসদের অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনার শুরুর দিনেই (সোমবার) শ্রীনগরের কাছে অপারেশন মহাদেবে পহলগাম কাণ্ডের মূল পান্ডা সহ ৩ জঙ্গিকে খতম করার সাফল্য মঙ্গলবার লোকসভায় তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিতর্কে অংশ নিয়ে শাহ এদিন কংগ্রেস নেতা পি চিদম্বরমের কথার সমালোচনা করেন। চিদম্বরম পহলগাম হত্যার সঙ্গে পাকিস্তানের যোগসাজশের প্রমাণ চেযেছিলেন। তার জবাবে শাহ বলেন, তাঁর এই মন্তব্যই পাকিস্তানকে আড়াল করার চেষ্টা।

অপারেশন মহাদেবে মৃত তিনজনেই যে পাকিস্তানি জঙ্গি তার প্রমাণ দিয়ে বলেন, সুলেমান, আফগান ও জিবরানকে যারা খাদ্য-রসদ দিয়ে সাহায্য করেছিল, তাদের আগেই হেফাজতে নেওয়া হয়েছিল। তিন মৃতদেহ শ্রীনগরে নিয়ে আসার পর তারাই দেহগুলি শনাক্ত করে। শাহ আরও বলেন, পহলগাম হানার পরপরই আমি কাশ্মীরে গিয়ে পৌঁছাই। সেখানে পরিষ্কার জানিয়ে দিই, যে জঙ্গিরা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, তারা যেন পার না পায়। কোনওভাবেই সীমান্ত ডিঙিয়ে ওপারে যেতে না পারে।

বিরোধীদের এবং দেশবাসীকে তিনি বলেন, যে তিনজনকে যৌথ বাহিনী খতম করেছে তারা প্রত্যেকে পহলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিরোধীদের নাম না করে বলেন, জঙ্গিরা খতম হয়েছে শুনে বিরোধীদের অনেকেই হয়তো খুশি হননি। তবে ওদের ধর্ম দেখে আপনাদের দুঃখিত হওয়ার কোনও কারণ নেই। সেই সময় বিরোধী বেঞ্চ থেকে প্রবল আপত্তি ওঠে।

তিনি প্রমাণ দিয়ে বলেন, জঙ্গিদের সাহায্যকারী ছাড়াও যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের পরিবারের সদস্যরাও শনাক্ত করেছেন। শুধু তাই নয়, এনকাউন্টারে তারা যে গুলি চালিয়েছিল তার ফরেনসিক রিপোর্টও বলছে, এরাই বৈসরনে গুলি চালিয়েছিল। নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছিলাম। আমার এখনও মনে আছে, আমার সামনে এক মহিলা দাঁড়িয়ে ছিলেন যাঁর মাত্র ৬ দিন আগে বিয়ে হয়েছিল। আমি কোনওদিন সেই দৃশ্য ভুলতে পারব না। আমি সকলকে বলতে চাই, যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে, মোদী সরকার তাদের সকলকে নিকেশ করে দিয়েছে।

অপারেশন সিঁদুর নিয়ে শাহ বলেন, সার্জিক্যাল এবং বিমান অভিযানে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং পাকিস্তানের ১০০ কিমি ভিতরে আক্রমণ চালিয়েছে। কংগ্রেসের অভিযোগের জবাবে শাহ বলেন, আপনারা সবাই বলছেন, ঘটনার পর রাহুল গান্ধী ছাড়া ওখানে কেউ যাননি। জানি না, আপনারা কোন চশমা পরে থাকেন। ঘটনা ঘটেছিল দুপুর ১টায়। আর আমি শ্রীনগরে পৌঁছেছি বিকেল সাড়ে ৫টায়। ২৩ এপ্রিল আমার সঙ্গে নিরাপত্তা বাহিনীর পর্যালোচনা বৈঠকও হয়েছে।


```