Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

হঠাৎ করে কাজ করছে না Gpay, PhonePe থেকে Paytm, রাস্তাঘাটে চরম ভোগান্তি

গত এক ঘণ্টা ধরেই দেশজুড়ে অচল হয়ে পড়েছে ইউপিআই পরিষেবা। GPay, PhonePe, Paytm সহ প্রধান ইউপিআই পরিষেবাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে।

হঠাৎ করে কাজ করছে না Gpay, PhonePe থেকে Paytm, রাস্তাঘাটে চরম ভোগান্তি

অচল ইউপিআই পরিষেবা

শেষ আপডেট: 12 April 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: গত এক ঘণ্টা ধরেই দেশজুড়ে অচল হয়ে পড়েছে ইউপিআই পরিষেবা। GPay, PhonePe, Paytm সহ প্রধান ইউপিআই পরিষেবাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে, রাস্তাঘাট, দোকান, রেস্তোরাঁ সব জায়গাতেই পেমেন্ট সমস্যা দেখা দিয়েছে। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সবাই সমস্যায় পড়েছেন। খুব দরকারেও কেউ ডিজিটালি টাকা পাঠাতে পারছেন না। 

এমন পরিস্থিতিতে যাত্রীদের জন্যও দুর্ভোগ বেড়েছে, কারণ গণপরিবহন, অটো, রিকশায় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট কেনা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের মতে, এই সমস্যার কারণে তাদের কাজেও প্রভাব পড়ছে সকাল থেকে। অনেকে গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট নিতে পারছেন না, ফলে বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়েছেন তাঁরা। 

যদিও প্রযুক্তি সংস্থাগুলির পক্ষ থেকে এখনও সমস্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে সমস্যার সমাধান কিছুক্ষণর মধ্যেই পাওয়া যাবে। ডিজিটাল পেমেন্টের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের সমস্যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সকলেই আশাবাদী, দ্রুত এই সমস্যা সমাধান হবে এবং সবকিছু স্বাভাবিক হবে।


```