এ বছর জানুয়ারিতে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ঘোষণা করেন দেশকে তিনি বেআইনি অভিবাসী মুক্ত করবেন। ফেব্রুয়ারিতে শুরু হয় অভিযান।

ফাইল ছবি।
শেষ আপডেট: 2 August 2025 07:43
দ্য ওয়াল ব্যুরো: দিনে গড়ে আটজন ভারতীয়কে আমেরিকা থেকে জোর করে বের করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংখ্যাটা ট্রাম্পের প্রথম জমানা এবং বিগত বাইডেন সরকারের সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। তখন গড়ে তিনজনকে উপযুক্ত নথিপত্রের অভাবে বের করে দেওয়া হত।
ভারতের যে রাজ্যগুলির বাসিন্দা বিতাড়িতদের তালিকায় প্রথম পাঁচে আছে সেগুলির মধ্যে এক নম্বর স্থানে আছে পাঞ্জাব। এ বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়া পুশ ব্যাক অভিযান শুরুর পর ওই রাজ্যের সবচেয়ে বেশি মানুষ ফেরত এসেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে হরিয়ানা ও গুজরাতের বাসিন্দা। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে উত্তর প্রদেশ ও গোয়ার নাম।
তালিকায়, দিল্লি, তামিলনাড়ু, কনাটকের নামও আছে। এখনও পর্যন্ত তাতে পশ্চিমবঙ্গের নাম নেই। অর্থাৎ উপযুক্ত নথির অভাবে বাংলার কোনও বাসিন্দা মার্কিন ইমিগ্রেশন পুলিশের জালে আটকা পড়েননি।
এ বছর জানুয়ারিতে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ঘোষণা করেন দেশকে তিনি বেআইনি অভিবাসী মুক্ত করবেন। ফেব্রুয়ারিতে শুরু হয় অভিযান।
সরকারি হিসাব অনুযায়ী ট্রাম্প প্রশাসন ২০২০-র জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৭,২৩৯ জন ভারতীয়কে আমেরিকা থেকে বের করে দিয়েছে। তাদের মধ্যে ৭১০৩ জনকে ফেরত পাঠানো হয়েছে ট্রাম্প দ্বিতীয়বার প্রসিডেন্ট হওয়ার পর।