Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ভারতের একটুকরো জমিকেও 'পাকিস্তান' বলতে পারেন না, বিচারপতিদের সুপ্রিম কোর্ট

কর্নাটক হাইকোর্টের ওই বিচারপতি সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমা চেয়ে নেওয়ায় মামলাটি নিয়ে আর অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেয় বেঞ্চ।

ভারতের একটুকরো জমিকেও 'পাকিস্তান' বলতে পারেন না, বিচারপতিদের সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ।

শেষ আপডেট: 25 September 2024 12:50

দ্য ওয়াল ব্যুরো: দেশের বিচারক ও বিচারপতিদের কোনও বিষয়ে আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে, কোনও ধর্মীয় সম্প্রদায় এবং নারীবিদ্বেষী কোনও এলেবেলে গোছের মন্তব্য করে বসবেন না। মন্তব্য করার আগে ভেবেচিন্তে করবেন। বেঙ্গালুরুর মুসলিম অধ্যুষিত এলাকাকে কর্নাটক হাইকোর্টের এক বিচারপতি 'পাকিস্তান' বলে মন্তব্য করায় সুপ্রিম কোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা করেছিল।

এদিন সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আপনি দেশের কোনও অংশকেই 'পাকিস্তান' বলতে পারেন না। দেশের মৌলিক ভৌগোলিক সংহতির বিরোধী এ ধরনের মন্তব্য। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, সূর্য কান্ত এবং হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত বেঞ্চ এদিন এই মন্তব্য করে।

কর্নাটক হাইকোর্টের ওই বিচারপতি সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমা চেয়ে নেওয়ায় মামলাটি নিয়ে আর অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেয় বেঞ্চ। সেই সঙ্গে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারক ও বিচারপতিদের জন্য দিয়েছে।

উল্লেখ্য, কর্নাটক হাইকোর্টের বিচারপতি ভি শ্রীশানন্দ বেঙ্গালুরুর মুসলিম জনবসতিপূর্ণ এলাকাকে 'পাকিস্তান' বলে মন্তব্য করেছিলেন। এ নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ কর্নাটক হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিচারপতির 'অবাঞ্ছিত' মন্তব্যের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এ ব্যাপারে হাইকোর্টকে সাহায্য করতে বলেছিল। এদিন ছিল পরবর্তী শুনানি।

গত শুক্রবার বেঞ্চ বলে, এ ব্যাপারে আদালত একটি নির্দেশিকা তৈরি করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ার এই যুগে শুনানির উপর খুব মন দিয়ে নজর রাখা হয়। আমরা সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করব। কর্নাটক হাইকোর্টের বিচারপতি ভি শ্রীশানন্দের মন্তব্যের বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানায় বেঞ্চ।

কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক নির্দেশের পর রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দিতে বলেছিল। প্রসঙ্গত, বর্ষীয়ান কৌঁসুলি ইন্দিরা জয়সিং গত ১৯ সেপ্টেম্বর একটি এক্স পোস্টে ওই বিচারপতির শুনানির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। সেখানে তিনি ভারতের প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত মামলা করার আর্জি জানান এবং ওই বিচারপতিকে লিঙ্গ সমতা বজায় রাখার প্রশিক্ষণে পাঠানোর দাবি তোলেন।
পাকিস্তান মন্তব্য ছাড়াও বিচারপতি শ্রীশানন্দ আরেকটি মামলায় এক মহিলা আইনজীবীকে লিঙ্গ বৈষম্য সংক্রান্ত আপত্তিজনক মন্তব্য করেন বলে ভিডিওতে দেখা গিয়েছে। যা নিয়ে এক্সে প্রতিবাদের ঝড় উঠেছে।


```