Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইজরায়েল দূতাবাসের পাশে বিস্ফোরণের শব্দ! ফোন গেল দিল্লি পুলিশে

রাজধানী দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছেই বিস্ফোরণের শব্দকে ঘিরে মঙ্গলবার সন্ধেয় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

ইজরায়েল দূতাবাসের পাশে বিস্ফোরণের শব্দ! ফোন গেল দিল্লি পুলিশে

শেষ আপডেট: 26 December 2023 20:39

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছেই বিস্ফোরণের শব্দকে ঘিরে মঙ্গলবার সন্ধেয় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, দূতাবাসের পিছনের একটি ফাঁকা জমিতে ওই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এই মুহূর্তে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছেন পুলিশ ও এনআইএ কর্তারা। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের কোনও নমুনা মেলেনি।

দিল্লির চাণক্যপুরী এলাকায় রয়েছে ইজরায়েলের দূতাবাস। দূতাবাসের পাশে রয়েছে পরিত্যক্ত জমি। সেখানেই ওই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে বলে খবর। সূত্রের খবর, এদিন বিকেলে দিল্লির দমকল দফতরে ফোন করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তিনি দূতাবাসের পাশে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে দমকল কর্মীকে  টেলিফোনে জানান।

দমকলের তরফে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী এবং জাতীয় নিরাপত্তা আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে বিস্ফোরক পাওয়া যায়নি। তবে দূতাবাসের পাশের ফাঁকা জমিতে বিস্ফোরণ জাতীয় কিছু একটা হয়েছে, তা নিশ্চিত।

সংবাদ সংস্থা সূত্রে খবর ইজরাইল দূতাবাসের তরফেও বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয় একটি সূত্রের দাবি, মঙ্গলবার সন্ধের মুখে দূতাবাসের পাশের ফাঁকা জমিতে একটি আওয়াজ শোনা যায়। কোন গাড়ির টায়ার পাংচার হয়ে থাকতে পারে বলে ওই সূত্রের দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত জানা যায়নি। 


```