Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

গরমের ছুটির মাসের বেতন নিতে মন সায় দেয় না, বলেছেন, দেশের হবু প্রথম মহিলা প্রধান বিচারপতি

সব কিছু ঠিকঠাক চললে ২০২৭-এ তিনি ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন।

গরমের ছুটির মাসের বেতন নিতে মন সায় দেয় না, বলেছেন, দেশের হবু প্রথম মহিলা প্রধান বিচারপতি

বিবি নাগরত্না

শেষ আপডেট: 4 September 2024 12:19

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিকঠাক চললে ২০২৭-এ তিনি ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন। বর্তমানে সুপ্রিম কোর্টের বরিষ্ঠ বিচারপতিদের একজন বিবি নাগরত্না আদালতে বসে বলেছেন, আমরা বিচার বিভাগের যুক্ত লোকেরা প্রতি বছর গরমের সময় লম্বা ছুটি ভোগ করি। সবেতন ছুটি। কাজ না করে, লম্বা সময় ছুটি ভোগ করেও বেতন নিতে আমার অন্তর্রাত্মা সায় দেয় না। কিন্তু চাইলেই বেতন ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। 

মধ্যপ্রদেশের একটি মামলায় নাগরত্না তাঁর এই ব্যক্তিগত অনুভুতির কথা এজলাসে প্রকাশ করেন। সেই মামলা ছিল একজন বিচারকের। মধ্যপ্রদেশ সরকার কোনও একটি বিবাদের কারণে নিম্ন আদালতের বিচারককে বরখাস্ত করেছিল। বিচারপতি নাগরত্নাই মাস কয়েক আগে বরখাস্তের আদেশ প্রত্যাহারের রায় দিয়ে ওই বিচারককে চাকরিতে বহাল করেন। 

সেই বিচারক এবার সুপ্রিম কোর্টে আপিল করেন বরখাস্ত থাকাকালীন সময়ের বেতন দেওয়া হোক। রাজ্য সরকার তাঁর এই দাবি মানছে না। শীর্ষ আদালত এই ব্যাপারে নির্দেশ দিক। শুনানিতে নাগরত্না মামলাকারীর আইনজীবীকে বলেন, মধ্যপ্রদেশ সরকারের বরখাস্তের আদেশকে সুপ্রিম কোর্ট বেআইনি বলেনি। শুধু বরখাস্তের মেয়াদ কমিয়ে চাকরি ফিরিয়ে দিয়েছে। বরখাস্ত থাকাকালে ওই ম্যাজিস্ট্রেট কাজ করেননি। বিনা কাজে বেতন দাবি করেন কীভাবে? 

এরপরই নিজের অভিব্যক্তি প্রকাশ করে নাগরত্না বলেন, আমার খারাপ লাগে গরমের ছুটির সময়ের বেতন নিতে। এই সময় আমরা ছুটি কাটাই। এজলাসে আসি না। বিচার করি না। এটাও বিনা কাজে বেতন নেওয়ার শামিল। এই ব্যাপারে আমার অন্তর্রাত্মা সায় দেয় না। 

সুপ্রিম কোর্টের বিচারপতিদের সিনিয়রিটি অনুযায়ী বিবি নাগরত্নার ২০২৭-এর মাধামাঝি সময় প্রধান বিচারপতি হবেন। সে ক্ষেত্রে তিনিই হবেন প্রথম মহিলা প্রধান বিচারপতি। তাঁর কাজের মেয়াদ অবশ্য হবে মাত্র ২৭ দিন। কর্নাটকের বাসিন্দা নাগরত্নার বাবা ইএস ভেঙ্কটরামাইয়া শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ছিলেন। বাবার মতো মেয়েও বহু ঐতিহাসিক রায় দিয়েছেন। 

সুপ্রিম কোর্ট-সহ আদালতগুলির গ্রীষ্ম এবং অন্যান্য ছুটির মেয়াদ নিয়েও বিতর্ক আছে। লম্বা ছুটির মেয়াদ কমানোর দাবি বারে বারে উঠেছে। বিচারপতি এবং আইনজীবীদের পাল্টা যুক্তি, ছুটি মানেই বিচারালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেড়াতে চলে যান না। বিচারপতি, আইনজীবীদের লম্বা সময় কাটে মামলার কাগজপত্র পড়তে। তাছাড়া তাঁদের বিস্তর পড়াশুনো করতে হয় সুষ্ঠ বিচারের আশায়। তারপরও নাগরত্নার কথা বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে। অনেকে আশা করছেন দেড়-দু বছর পর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলে আদালতের ছুটির মেয়াদ কমতে পারে।


```