Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

পহলগামের জঙ্গিরা এখনও কাশ্মীরেই ঘাপটি মেরে রয়েছে, ফের হামলা চালাতে পারে: এনআইএ

এনআইএ সূত্র জানাচ্ছে, পহলগাম কাণ্ডে জড়িত জঙ্গিরা এখনও কাশ্মীরেই ঘাপটি মেরে রয়েছে। এই জঙ্গিরা অত্যন্ত সুকৌশলী ও যে কোনও রকম আত্মরক্ষার মতো স্বনির্ভর বলে জানা গিয়েছে। গত ২২ এপ্রিল পহলগামে গুলি করে বেছে বেছে হিন্দুদের নিধনের পর অনেকের সন্দেহ ছিল জঙ্গিরা সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছে।

পহলগামের জঙ্গিরা এখনও কাশ্মীরেই ঘাপটি মেরে রয়েছে, ফের হামলা চালাতে পারে: এনআইএ

বুধবার রাতে অভিযান চালায় যৌথ বাহিনী।

শেষ আপডেট: 1 May 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান চলতি উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাঞ্জাবের অমৃতসর জেলার ভারোপাল গ্রামের কাছে জঙ্গি হামলার ছক ফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জাব পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে দুটি হাত গ্রেনেড, তিনটি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৫০টি কার্তুজ উদ্ধার হয়েছে।

এদিকে, এনআইএ সূত্র জানাচ্ছে, পহলগাম কাণ্ডে জড়িত জঙ্গিরা এখনও কাশ্মীরেই ঘাপটি মেরে রয়েছে। এই জঙ্গিরা অত্যন্ত সুকৌশলী ও যে কোনও রকম আত্মরক্ষার মতো স্বনির্ভর বলে জানা গিয়েছে। গত ২২ এপ্রিল পহলগামে গুলি করে বেছে বেছে হিন্দুদের নিধনের পর অনেকের সন্দেহ ছিল জঙ্গিরা সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছে।

কিন্তু, এনআইএ তদন্তে প্রকাশ তারা এখনও দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে রয়েছে এবং সক্রিয় রয়েছে। এই তদন্তের কাজে নিযুক্ত এক সূত্র জানাচ্ছে, তাদের সম্পর্কে বিশ্বাসযোগ্য বেশ কিছু তথ্য হাতে এসেছে। তারা এখনও এই এলাকায় লুকিয়ে রয়েছে। জানা গিয়েছে, এই জঙ্গিরা পুরোপুরি আত্মনির্ভর। এদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার রয়েছে, এছাড়াও অত্যাবশ্যকীয় সরঞ্জামও এরা নিয়ে এসেছে। সে কারণে স্থানীয়দের খাদ্য-আশ্রয় ছাড়াই তারা জঙ্গলঘেরা তরাই এলাকায় লুকিয়ে বেড়াচ্ছে। তারা আরও অপারেশন চালাতে পারে বলে সন্দেহ।


```