Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কাঠুয়ার জঙ্গলে ঘাপটি মেরে আছে জঙ্গিরা, এলাকা ঘিরে ফেলেছে বাহিনী, গুলিযুদ্ধে জখম চার পুলিশ

সূত্রের খবর, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে জুথানা এলাকায় পুলিশ ও সেনার যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

কাঠুয়ার জঙ্গলে ঘাপটি মেরে আছে জঙ্গিরা, এলাকা ঘিরে ফেলেছে বাহিনী, গুলিযুদ্ধে জখম চার পুলিশ

ছবিটি সংগৃহীত

শেষ আপডেট: 27 March 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। কাঠুয়া জেলার একটি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। জখন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি)-সহ চার পুলিশকর্মী। 

সূত্রের খবর, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে জুথানা এলাকায় পুলিশ ও সেনার যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। তবে এলাকায় তল্লাশি চালানোর সময় জঙ্গিরা আচমকাই নিরাপত্তাবাহিনীর ওপর গুলি চালায়। পাল্টা জবাব দিলে শুরু হয় গুলির লড়াই। জখম চার পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনও গুলির লড়াই চলছে এবং পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে জঙ্গিরা কোনওভাবেই পালাতে না পারে। পুলিশের অনুমান, জঙ্গিদের এই দলটি সম্ভবত সেই দল যারা রবিবার হিরানগর সেক্টরে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর সঙ্গে সংঘর্ষের পর পালিয়ে যায়। পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছে সনিয়াল গ্রামের একটি নার্সারির 'ঢোক' (স্থানীয় ভাষায় বিশেষ ঘেরাও করা জায়গা)-এর মধ্যে তারা লুকিয়ে ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছিল।

উল্লেখ্য, শনিবার জঙ্গিরা ঢুকেছে এমন খবর পাওয়ার পর থেকেই পুলিশ অভিযান শুরু হয়। সেনাবাহিনী, পুলিশ, এনএসজি, বিএসএফ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে। অত্যাধুনিক প্রযুক্তি ও নজরদারি সরঞ্জামের সাহায্যে চলছে চিরুনি তল্লাশি। হেলিকপ্টার, ড্রোন, বুলেটপ্রুফ গাড়ি এবং প্রশিক্ষিত কুকুরও মোতায়েন রয়েছে ওই এলাকায়। 

সোমবার তল্লাশি চালিয়ে নিরাপত্তাবাহিনী চারটি লোডেড এম৪ কারবাইন ম্যাগাজিন, দুটি গ্রেনেড, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, স্লিপিং ব্যাগ, ট্র্যাকস্যুট, খাবারের প্যাকেট এবং আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।


```