Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

৪০ ডিগ্রি গরমে দুঃস্থদের কম্বল বিতরণ! বিজেপির প্রতিষ্ঠা দিবসে মন্ত্রীর কীর্তিতে হতবাক সকলে

মন্ত্রীর এহেন কীর্তিতে চক্ষু চড়কগাছ রাজ্যের বাসিন্দাদের।

৪০ ডিগ্রি গরমে দুঃস্থদের কম্বল বিতরণ! বিজেপির প্রতিষ্ঠা দিবসে মন্ত্রীর কীর্তিতে হতবাক সকলে

ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির মন্ত্রী

শেষ আপডেট: 9 April 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: তাপমাত্রা (Temperature) ইতিমধ্যে ৪০ ছাড়িয়েছে। গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা মানুষজনের। বাড়ির বাইরে পা রাখলেই আগুনের তাপে ঝলসে যাওয়ার অবস্থা। জারি করা হয়েছে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতাও। এমন পরিস্থিতিতে আজব কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে উঠে এলেন বিহারের (Bihar) ক্রীড়ামন্ত্রী (Sports Minister)। গরিব, দুঃস্থদের কম্বল বিতরণ (Blankets) করে প্রশংসা পাওয়া তো দূর উল্টে সমালোচনাই জুটল বেশি।

৪০ ডিগ্রিতে পুড়ছে গোটা রাজ্য। জারি তাপপ্রবাহের সতর্কতাও। তার মধ্যেই গরিব, দুঃস্থদের কম্বল বিতরণ করলেন বিহারের মন্ত্রী। গরমের মধ্যেই সেই অনুষ্ঠানে হাজির শ'য়ে শ'য়ে মানুষ। কিন্তু মন্ত্রীর এহেন কীর্তিতে চক্ষু চড়কগাছ রাজ্যের বাসিন্দাদের। এমনকী নেটিজেনরাও তীব্র সমালোচনা করলেন। 

ঘটনাটি ঘটেছে বিহারের বাছওয়াড়া বিধানসভার অন্তর্গত আহিয়াপুর গ্রামে‌। জানা গিয়েছে, ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিহারের ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতা (Surendra Mehta) দুঃস্থদের কম্বল বিতরণ করেন। গরমকে উপেক্ষা করেই অনুষ্ঠানে হাজির হন শ'য়ে শ'য়ে মানুষ। এমন মহৎ কাজের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মন্ত্রী। যা ছড়িয়ে পড়তেই বাধে বিপত্তি। 

ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতা জানান, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোবিন্দপুর-২ পঞ্চায়েতের অন্তর্গত আহিয়াপুর গ্রামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গ্রামবাসীদের কম্বল বিতরণ করা হয়। 

মন্ত্রীর আরও দাবি কমপক্ষে ৫০০ জনের হাতে কম্বল তুলে দিয়েছেন তিনি। সেই প্রমাণ মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে। ছবি ছড়িয়ে পড়তেই ময়দানে নেমে পড়ে বিরোধীরা।‌ তাঁদের দাবি, ভোটের রাজনীতি না করে ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে কম্বল বিতরণ করলে গ্রামবাসীরা বেশি উপকৃত হতেন।


```